Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
New Town

নিউটাউনের গেস্ট হাউসে টাকার পাহাড়, মধ্যরাতেও চলছে তল্লাশি অভিযান!

বিধান নগরে নিউটাউনের এক গেস্ট হাউসে পুলিশের হানা। গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার হয় কাটি কাড়ি টাকা। সোমবার বিধাননগর সাইবার, গোয়েন্দা শাখা এবং টেকনো সিটি থানার পুলিশের যৌথ অভিযান চালিয়েছে।

ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২৩:২৭

link
ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২৩:২৭

options
link
নিউটাউনের গেস্ট হাউসে টাকার পাহাড়, মধ্যরাতেও চলছে তল্লাশি অভিযান! zoom
এই সেই গেস্ট হাউস। নিজস্ব চিত্র
Advertisement

বিধান নগরে নিউটাউনের এক গেস্ট হাউসে পুলিশের হানা। গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ  টাকা। সোমবার বিধাননগর সাইবার, গোয়েন্দা শাখা এবং টেকনো সিটি থানার পুলিশের যৌথ অভিযান চালিয়েছে। মধ্যরাতেও সেখানে তল্লাশি অভিযান চলছে। বিপুল সংখ্যায় টাকার পাশাপাশি সোনাও উদ্ধার হয়েছে বলে প্রাথমিক খবর। ঝাড়খণ্ডের বাসিন্দা দুই ব্যক্তিকে সেখানে পাওয়া গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের ২০ নম্বর জলের ট্যাঙ্ক সংলগ্ন একটি গেস্ট হাউসে রাশি রাশি নগদ টাকা উদ্ধার! সূত্রের খবর, বেশ কিছুদিন আগে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তারই তদন্তে নামে বিধাননগর সাইবার থানার পুলিশ। তদন্তে উঠে আসে, ঝাড়খণ্ডের দুই ব্যক্তি এই প্রতারণার সঙ্গে জড়িত এবং তারা নিউটাউনের ওই গেস্ট হাউসে থেকে এই প্রতারণার চক্র চালাচ্ছিল। বেশ কিছুদিন ধরেই তাঁরা সেখানে থাকছিলেন। জামতাড়া মডেলে প্রতারণা চক্র চলছিল? নাকি ভুয়ো কল সেন্টার খোলা হয়েছিল? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

তদন্তের স্বার্থে পুলিশ এই বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে চায়নি। ওই দুই ব্যক্তির নাম, পরিচয়ও সামনে আনা হয়নি। ঠিক কত টাকা সেখানে রয়েছে, সেই প্রশ্নও উঠেছে। সূত্রের খবর গেস্ট হাউস থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এদিন দুপুরে তদন্তকারীরা সেখানে হানা দেন। গেস্ট হাউস বন্ধ করে শুরু হয় অভিযান। গভীর রাত পর্যন্ত ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান চলছে। হাওয়ালার মাধ্যমে ওই বিপুল টাকা আসত বলে খবর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, একটি বড় চক্র এক্ষেত্রে সক্রিয়। আর কারা চক্রে জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.