স্টাফ রিপোর্টার: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি সংসদের। মোবাইলের পাশাপাশি যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা চলবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্পষ্ট নির্দেশ, মোবাইল ফোনের পাশাপাশি যে কোনও ধরনের ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল তথা অ্যাডমিট কার্ডই বাতিল হবে। পরীক্ষাই দিতে পারবে না সেই পরীক্ষার্থী। ফের নতুন করে আবেদন করতে হবে তাকে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন একথা।
সোমবার বিজ্ঞপ্তি দিয়ে সংসদ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রত্যেকটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরই পরীক্ষাকেন্দ্র ঢুকবে পরীক্ষার্থীরা। সংসদের নির্ধারিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে ও ধরা পড়লে সেই পরীক্ষার্থীর চলতি বছরের মতো পরীক্ষা বাতিল করে দেবে সংসদ।
পরীক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে সংসদ। জানিয়েছে, পরীক্ষার দিনগুলিতে তাঁরা যেন মোবাইল ফোন না নিয়ে আসেন। যদি বা নিয়েও আসেন, তাহলে ভেনু সুপারভাইজারের কাছে তা জমা রাখতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে।
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের