প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের সময়সূচি। দুুর্গাপুজোর এক মাস আগে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টার। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দেড় ঘণ্টার এই পরীক্ষা শুরু সকাল ১১টা থেকে। শেষ বেলা সাড়ে ১২টায়। তবে ভিজুয়াল আর্টস, মিউজিক ও অন্য ভোকেশনাল বিষয়ের পরীক্ষা ১ ঘণ্টার। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত। সংসদের ওয়েবসাইটেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
চলতি বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল প্রকাশ হয় ১৪ মে। রেজিস্ট্রেশন করেছিলেন মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। পরীক্ষায় বসেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন। পাসের হার ৯১.২৩ শতাংশ।
প্রথম দিন বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পাঞ্জাবি বিষয়ের পরীক্ষা। শেষ দিন বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। সংসদ সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পুরোটাই এমসিকিউর উপর ভিত্তি করে হবে। ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল প্রকাশ হয় ১৪ মে। রেজিস্ট্রেশন করেছিলেন মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। পরীক্ষায় বসেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন। পাসের হার ৯১.২৩ শতাংশ।
সর্বশেষ খবর
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা