আর জি কর মামলার (RG Kar Case) ফাইল খুলেছে রাজ্য সরকার। এবার খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের মামলার শুনানিতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে। নির্যাতিতার আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী ও আইনজীবী শীর্ষেন্দু সিংহরায় বলেন, “আমরা লড়ে যাচ্ছি। বিচারের আশা কখনও মরে না। দেরিতে হলেও, সুবিচারের আশা সবসময় বেঁচে থাকে। আমাদের দৃঢ় বিশ্বাস সুবিচার আমরা ঠিক ছিনিয়ে আনব।”
আর জি কর মামলা ছিল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে। তবে সময়ের অভাবে এই মামলা থেকে সরে দাঁড়ান দুই বিচারপতি। মামলা থেকে সরে যাওয়ার সময় ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে রাজ্য কমিশন তৈরি করতে পারে। তাই তাঁরা মামলা থেকে সরে যাচ্ছেন। মামলা ছেড়ে দেওয়ার আগে ওই বেঞ্চ মূল আসামি সঞ্জয় রায়কে ফের জিজ্ঞাসাবাদের কথা বলেছিলেন। প্রয়োজনে সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা যাবে বলে নির্দেশ ছিল। পাশাপাশি নির্যাতিতার মা-বাবার দায়ের করা দু’টি অতিরিক্ত হলফনামার প্রেক্ষিতে সিবিআই-কে রিপোর্ট আকারে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল। সেই রিপোর্ট পেশের পরই মামলা থেকে সরে যায় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:
বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ মামলা ছাড়ার পর নিয়ম অনুযায়ী, সেই মামলা ছিল প্রধান বিচারপতি সুজয় পালে কাছে। এবার তিনি মামলার শুনানিতে নতুন বেঞ্চ তৈরি করেছেন। মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বারবার পশ্চাৎদেশে ক্যামেরা তাক! পাপারাজ্জিদের ‘কান মুলে’ সভ্যতার পাঠ নেহা ধুপিয়ার
-
‘চোরে চোরে ভায়রাভাই’, কুম্ভমেলার সময় সর্বাধিক চুরি রাম মন্দিরে! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
‘গ্রেপ্তারির পরোয়া করি না’, ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে পুলিশের তলব পেয়েও স্বমেজাজে হুমায়ুন
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, ৮ জুলাই ফের অভিষেককে তলব বিধাননগর আদালতের
-
দ্য ব্রাজিলিয়ান জব… জিতেও নিস্পৃহ আন্সেলোত্তি, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন কার্লো