Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Annapurna Bhandar

অন্নপূর্ণার ৩ হাজার পয়লা জুলাই পাবেন না? নিশ্চিত হয়ে নিন এই উপায়ে

প্রথম দফায় অর্থাৎ জুনে ৫০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৯:০৪

options
link
অন্নপূর্ণার ৩ হাজার পয়লা জুলাই পাবেন না? নিশ্চিত হয়ে নিন এই উপায়ে zoom
কীভাবে অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন? ছবি: এআই দ্বারা নির্মিত

কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দফায় অর্থাৎ জুনে ৫০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। কিন্তু অনেকেই আছেন যারা পরে আবেদন করেছেন। ফলে জুলাই মাসে তাঁদের টাকা পাওয়ার কথা। কিন্তু আবেদন তো করেছেন, টাকা ঢুকবে কি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায়। উত্তরটা জেনে নেওয়ার উপায় রয়েছে আপনার হাতের মুঠোয়। চলুন আজ জেনে নেওয়া যাক পদ্ধতি।

১. প্রথমেই চলে যান https://socialregistry.wb.gov.in/ -এ।
২. জেলা, মোবাইল নম্বর দিন।
৩. ওটিপি দিয়ে লগ ইন করুন।
৪. এরপর মিলবে ‘অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বা ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন’ অপশন।
৫. তাতে ক্লিক করুন। এরপর অ্যাপ্লিকেশন নম্বর, আধার কার্ডের নম্বর ও মোবাইল দিন। এরপর আবার আবেদনপত্রে দেওয়া নম্বরে যাবে ওটিপি।
৬. ওটিপি দিয়ে ভেরিফাই করলেই দেখতে পাবেন আবেদনপত্রের স্টেটাস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদি সেখানে দেখেন ‘অ্যাপ্রুভ’, ‘ভেরিফায়েড’ বা ‘পেমেন্ট প্রোসেস’ দেখায় তাহলে বুঝে যাবেন চিন্তার কোনও কারণ নেই। আপনার ফর্ম ও নথি যাচাইয়ের কাজ হয়ে গিয়েছে। এবার টাকা পাঠানোর পালা। অর্থাৎ জুলাইয়েই অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩ হাজার টাকা।

তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১৫০০ টাকা করে পেতেন মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বরাদ্দ ছিল ১৭০০ টাকা। নির্বাচনের আগেই রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। অর্থাৎ মাসে ৩ হাজার টাকা। সেই প্রতিশ্রুতি পূরণও করেছে শুভেন্দু সরকার। তবে অনেকেই প্রথম মাসে নাম নথিভুক্ত করতে পারেননি। তাঁরা পরবর্তীতে করেছেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.