Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Yuba sathi

যুবসাথীর আবেদন করেছেন? যে কোনও প্রশ্নের উত্তর দিতে হেল্প ডেস্ক চালু করল রাজ্য

জেনে নিন হেল্প ডেস্কের নম্বর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২০:৫৪

options
link
যুবসাথীর আবেদন করেছেন? যে কোনও প্রশ্নের উত্তর দিতে হেল্প ডেস্ক চালু করল রাজ্য zoom
যুবসাথী সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর দিতে হেল্প ডেস্ক চালু করল রাজ্য।
Advertisement

‘যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার আবেদনকারীদের কোনও প্রশ্ন থাকলে, তার উত্তর দিতে হেল্প ডেস্ক চালু করল রাজ‌্য। সোমবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর থেকে এই বিশেষ হেল্পডেস্ক চালু করার নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। হেল্প ডেস্কের নম্বরটি হল-৬২৯২২৪৮৮৮৮। 

প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগ বা সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। হেল্প ডেস্কের নম্বরটি হল-৬২৯২২৪৮৮৮৮। এই নম্বরে করা যাবে হোয়াটসঅ্যাপও। প্রশ্ন করলেই প্রকল্পে আবেদনকারীরা তাঁদের আবেদনের অগ্রগতির বিষয়ে জানতে পারবেন। হেল্প ডেস্কটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা মিলবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। জানানো হয়, এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। ইতিমধ্যেই শেষ হয়েছে আবেদন প্রক্রিয়াও। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রেখেছিল রাজ্য। এরজন্য আবেদনকারীকে ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্যকোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর (Yuva Sathi) সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে পাঁচবছর প্রতিমাসে এই টাকা পাবেন। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছিল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.