Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Kolkata

রাতের কলকাতায় কালবৈশাখী, তুমুল ঝড়বৃষ্টি, মুহুর্মুহু পড়ছে বাজ!

তুমুল ঝড়বৃষ্টি রাতের শহর কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। একাধিক জায়গায় গাছ পড়ার খবরও পাওয়া গিয়েছে। প্রবল বর্ষণে কার্যত ব্যাহত পরিবহণ পরিষেবা। পিকনিক গার্ডেন-সহ আরও কিছু এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে বলেও খবর।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ২২:২৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ২২:২৮

options
link
রাতের কলকাতায় কালবৈশাখী, তুমুল ঝড়বৃষ্টি, মুহুর্মুহু পড়ছে বাজ! zoom
গণনার দিনও কলকাতায় কালবৈশাখীর দাপট!
Advertisement

তুমুল ঝড়বৃষ্টি রাতের শহর কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। একাধিক জায়গায় গাছ পড়ার খবরও পাওয়া গিয়েছে। প্রবল বর্ষণে কার্যত ব্যাহত পরিবহণ পরিষেবা। পিকনিক গার্ডেন-সহ আরও কিছু এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে বলেও খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে একটি বড় গাছ পড়ে গিয়েছে বলে খবর। 

আলিপুর আবহাওয়া দপ্তর আগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল। কেবল কলকাতা নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হওয়ার ইঙ্গিতও জারি করা হয়। রাত আটটার পর থেকেই কলকাতার আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। কিছু সময়ের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া। পরক্ষণেই নামে বৃষ্টি। কিছু সময় পর থেকেই বৃষ্টির বেগ বাড়তে থাকে। মুষলধারায় বৃষ্টি শুরু হয় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায়। 

Advertisement

কেবল বৃষ্টিই নয় ঝোড়ো হাওয়ার সঙ্গে মুহুর্মুহু পড়তে থাকে বাজ। অফিস ফেরত সাধারণ মানুষজন প্রবল বৃষ্টিতে আটকে পড়েন। কলকাতার উত্তর ও দক্ষিণের একাধিক জায়গার রাস্তায় জল জমে যায় বলে খবর। ঝোড়ো হাওয়ায় একাধিক জায়গায় গাছ পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় একটি গাছ উপড়ে পড়েছে বলে খবর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলিতেও প্রবল ঝড়বৃষ্টি হয় বলে খবর। সঙ্গে ব্যাপক বাজ পড়তেও দেখা যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.