Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Abhishek Banerjee

হাই কোর্টে পিছল অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা! ব্যাঙ্কের রিপোর্ট তলব বিচারপতির

কী কারণে ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কিছু জানানো হয়নি বলেই দাবি অভিষেকের আইনজীবীর।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৫:০৬

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৫:০৬

options
link
হাই কোর্টে পিছল অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা! ব্যাঙ্কের রিপোর্ট তলব বিচারপতির zoom
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
Advertisement

কলকাতা হাই কোর্টে (Calcutta HC) পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলা। এ দিন বুধবার মামলার শুনানির কথা থাকলেও তা পিছিয়ে গেল। বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি কৃষ্ণা রাও। সেই দিনই মামলাটি শুনবে উচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট তৃণমূল সাংসদ অভিষেককে চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি দিয়েছেন। শর্ত সাপেক্ষে সেই অনুমতি মিলেছে। কিন্তু তার আগেই তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সোমবার হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। কী কারণে ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কিছু জানানো হয়নি বলেই দাবি অভিষেকের আইনজীবীর। অভিষেকের আইনজীবী জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা প্রয়োগ না করেই ব্যাঙ্ক ফ্রিজ করা হয়েছে।

Advertisement

ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন করতে হবে। অথচ তা করা হয়নি। তা সত্ত্বেও কীভাবে অ্য়াকাউন্ট ফ্রিজ করা সম্ভব, সে প্রশ্ন তোলেন মামলাকারী। বিচারপতি জানতে চান অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা চলছে কিনা। জবাবে অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশমতো তাঁর মক্কেল মামলায় সহযোগিতা করছেন। তবে তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই। এ কথা শোনার পর বিচারপতি মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দিতে বলেন। বুধবার এই মামলার শুনানির কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেল।

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে রাজ্যে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তাই বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জুলাইয়ের ২৯ তারিখ আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি।

এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফের ফেরত যায় হাই কোর্টে। আদালত আর্জি খারিজ করে এসএসকেএমে চিকিৎসা করার নির্দেশ দেয়। পালটা ফের সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত শর্তসাপেক্ষে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.