রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরে তুলকালাম ঘটনা ঘটে মঙ্গলবার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখান। সেখানেই ভাঙচুর করার অভিযোগও ওঠে। সেই ঘটনায় নতুন রং লাগল। ওই ঘটনায় এক মহিলা বিএলও নিগ্রহের শিকার হয়েছেন। সেই অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই বিষয়ে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা তাঁকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গতকাল, মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে তিনি দেখা করতেন। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলেই জোর চর্চা চলছে। সিইও দপ্তরের সামনে একাধিকবার এর আগে বিক্ষোভও দেখিয়েছেন বিএলওদের একাংশ। গতকাল শুভেন্দু (Suvendu Adhikari) সিইও দপ্তরের সামনে যাওয়ার পরেই বিক্ষোভ শুরু হয়! শুভেন্দুকে দেখে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। তাঁকে জুতো ছোড়া হয়েছে! সেই ঘটনার পরেই আরও উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন:
বিজেপি কর্মীদের একাংশ উত্তেজিত হয়ে উঠেছিলেন! ব্যারিকেড ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হন বিএলওদের একাংশ! বিএলওদের একাংশের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ধস্তাধস্তিও হয় দু’পক্ষের মধ্যে। বিশাল সংখ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়। বেশ কিছু সময়ের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে এক মহিলা বিএলও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেসময় বিজেপি কর্মীরা তাঁর নিগ্রহ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক