Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬
Gyanesh Kumar

কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল গো ব্যাক স্লোগান

এসআইআর সংঘাতের আবহেই রবিবার রাতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৪:৫৬

options
link
কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল গো ব্যাক স্লোগান zoom
কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। নিজস্ব ছবি।

রবিবারের পর আজ সোমবার। শহরে ফের বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। এদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান তিনি। সেই সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানো হয়। গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এমনকী পুজো দিয়ে মন্দির থেকে বেরনোর সময়েও দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে লাগাতার স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কালীঘাট মন্দির চত্বরে। যদিও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেন পুলিশ আধিকারিকরা। বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, ”মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন।” 

এসআইআর সংঘাতের আবহেই রবিবার রাতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ। শহরে পৌঁছানো মাত্রই একপ্রস্ত বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। বিমানবন্দরে তাঁকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। এমনকী কৈখালি, ভিআইপি-সহ বিভিন্ন রাস্তায় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। এমনকী রাজারহাটে যে হোটেলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানেও বিক্ষোভ হয়। এরমধ্যেই আজ সোমবার সকালে কড়া পুলিশি প্রহরায় কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা প্রয়োজন, আজ সোমবার ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। জানা গিয়েছে, সকাল ১০ টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বসবে কমিশনের ফুলবেঞ্চ। বৈঠক হবে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গেও। যেখানে প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার। এরপর সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে ফুলবেঞ্চের। বৈঠক হবে মুখ্যসচিব, ডিজিপির সঙ্গেও। এছাড়াও সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গেও এদিন কমিশনের ফুলবেঞ্চ বৈঠক করবে। যেখানে ভোট প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.