অর্ণব আইচ: জাল নোটের নকশা বানিয়ে গ্রেপ্তার কলকাতার গ্রাফিক্স শিল্পী! কসবার রাজডাঙা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। আর তাকে গ্রেপ্তার করতেই প্রকাশ্যে অভিনব জাল নোট চক্র।
কসবা থেকে ধৃত গ্রাফিক্স শিল্পীর নাম সুপ্রতিম দত্ত। জানা গিয়েছে, জাল নোটের ৫০০ টাকার নকশা বানাত সে। দেখতে প্রায় আসল নোটের মতোই। পিডিএফ বানিয়ে তা পাঠিয়ে দিত তেলেঙ্গানায়। সেখানে তা প্রিন্ট করে ফটো কপি বানানো হত। তারপর বড় অঙ্কের টাকা লেনদেনের সময় আসল নোটের সঙ্গে সেই নকল নোট মিশিয়ে দেওয়া হত। ফলে টাকা নেওয়ার সময় খেয়াল করতেন না অনেকেই।
তেলেঙ্গানায় এই ঘটনার তদন্তে নেমে ১১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের নকল ৫০০ টাকার নোট-সহ একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম পাবাত্তি মুরালি কৃষ্ণা। বাড়ি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। জানা গিয়েছে, পরিকল্পনামাফিক তেলেঙ্গানায় নকল নোট ছড়িয়ে দিত সে। তার কাছ থেকে একটি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ল্যামিনেটর, সাদা কাগজ উদ্ধার হয়। তাকে গ্রেপ্তার করতেই কলকাতা গ্রাফিক্স শিল্পীর খোঁজ মেলে। যে কলকাতায় বসে নকল নোটের ছবি তৈরি করত। খোঁজ পেতেই কসবায় হানা দেয় পুলিশের দল। গ্রেপ্তার করে সুপ্রতিম দত্তকে। ট্রানজিট রিমান্ডে তাকে অন্ধ্রপ্রদেশ নিয়ে যাওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
‘আর জি করের মতো পাপ থেকে বাঁচতে মানুষকে গীতা পড়াতে হবে’, আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
-
‘খাবে এই দেশে, লড়বে প্রতিবেশীর জন্য’, বর্ষীয়াণ নাসিরুদ্দিনকে কেন ‘নেকড়ে’ কটাক্ষ কঙ্গনার?
-
রণং দেহি কিম! আমেরিকা-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
-
‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল