অর্ণব আইচ: মায়ানগরী মুম্বই-সহ বাংলার বিভিন্ন জেলায় লুটপাট। একটা ‘অপারেশনে’র পর দীর্ঘদিন গা ঢাকা। নাম বদলিয়ে ফের অভিযান! শিয়ালদহ এলাকায় দুষ্কৃতীরা অপরাধ ঘটাতে পারে খবর আসে গোয়ান্দাদের কাছে। ‘লুঠেরা’ দলের উপর নজর ছিল লালাবাজারের। শুক্রবার সকালে দুষ্কৃতীরা শিয়ালদহ স্টেশনে নামতেই দু’জনকে গ্রেপ্তার করল লালবাজারের চুরি দমন শাখার আধিকারিকরা।
ধৃতদের নাম সৌরভ যাদব ও ইউসুফ আলি। সম্প্রতি এরা বেহালা অঞ্চলের একটি বাড়িতে লুটপাট করে। তারপর থেকেই এই দলকে ধরতে তৎপর হয়ে ওঠে লালাবাজার। তাতেই সাফল্য। আন্তঃরাজ্য ‘লুঠেরা’ দলকে ধরল লালবাজার। কীভাবে অপারেশন চালাত এই দল?
দুষ্কৃতীদের টার্গেট ছিল মুম্বই, পুণে, থানের বিভিন্ন এলাকা। রীতিমতো রেইকি করে ফাঁকা বাড়িতে লুটপাট চালাতো। তারপর সোনা, গয়না, টাকা লুট করে চম্পট দেয় তারা। সৌরভ ও ইউসুফের দল লাগাতার এই কাণ্ড ঘটানোয় কড়া হয়ে ওঠে মহারাষ্ট্র পুলিশ। সেখান থেকে বাঁচতে বাংলার উপর নজর পড়ে দুষ্কৃতীদের। বাংলাদেশ সীমান্তের কাছের গ্রাম মুর্শিদাবাদের লালাগোলাকে ডেরা বানিয়ে বিভিন্ন অপরাধ ঘটাতে থাকে এই সৌরভ ও ইউসুফরা। তদন্তকারীদের কাছে কিছু তথ্য ছিল। আজ, শুক্রবার সকালে তারা লালগোলা থেকে শিয়ালদহগামী ট্রেনে কলকাতায় এসে পৌঁছয়। আগে থেকেই সতর্ক পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবাজারের গোয়ান্দের পাশাপাশি ধৃতদের জেরা করবে রাজ্য পুলিশও। খবর দেওয়া হবে মুম্বই পুলিশকেও। এই দলে আর কে, কে যুক্ত রয়েছে? কোনও কীভাবে অপারেশন চলত? সব জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি! ‘সফল’ বৈঠক শেষে মোদিকে সর্বোচ্চ সম্মান
-
‘সবার জন্য শিক্ষা চাই দেশবিরোধী স্লোগান?’, যাদবপুরের দেওয়ালে চুনকাম নিয়ে প্রশ্ন শতরূপদের
-
পুজোর আগে দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে বিমানবন্দরের কাজ! নজরে একাধিক প্রকল্পও
-
৩ মাসের শিশুকে ‘মেয়াদোত্তীর্ণ’ ভ্যাকসিন, মৃত্যু! হুলস্থুল হরিণঘাটায়
-
মহাপ্রলয় গিলে খেয়েছে গোটা গ্রাম, কীভাবে ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচালেন এক শিক্ষক?