‘স্পেশাল ২৬’-এর কায়দায় পুলিশ সেজে তল্লাশির নামে দু’কোটি টাকা লুট। দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর অফিসে হানা দিল লুটেরা গ্যাং। টালিগঞ্জ থানা এলাকার প্রতাপাদিত্য রোড এলকার ঘটনা। এই ঘটনার পরেই তৎপর হয়ে ওঠে থানার পুলিশ ও লালবাজার। শহরের উপকণ্ঠে তল্লাশি চালিয়ে শনিবার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার প্রতাপাদিত্য রোডের একটি অফিসে পৌঁছয় লুটেরাদের গ্যাং। ব্যবসায়ীর কাছে তারা নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেয়। তারা দাবি করে, ওই অফিসে আয় বহির্ভূত বিপুল টাকা রয়েছে। সেই টাকার সন্ধানেই চলবে। তারা প্রথমে ভুয়ো পরিচয়পত্র দেখায়। তারপরই পুলিশের কায়দায় কেড়ে নেয় ব্যবসায়ী ও অন্য কর্মচারীদের মোবাইল।
আরও পড়ুন:
ভুয়ো পুলিশকর্মীরা অফিসে উপস্থিত কর্মীদের ভয় দেখায় ও হুমকি দেয়। তারা অফিসের নগদ টাকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা জানতে পারে যে সিন্দুকে টাকা রয়েছে। সেই মতো জোর করে কর্মচারীদের দিয়ে সিন্দুক খোলানো হয়। ভিতর থেকে দু’কোটি টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা।
এর কয়েক ঘণ্টার মধ্যে থানার পুলিশের সঙ্গে কথা বলে ব্যবসায়ী তথা অফিসের কর্ণধাররা বুঝতে পারেন যে লুটপাট চালাতে দুষ্কৃতীরা এসেছিল। এই ব্যাপারে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও টালিগঞ্জ থানার আধিকারিকরা তদন্ত শুরু করেন। ওই এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে লুটেরাদের শনাক্ত করা হয়। পুলিশ সূত্রের খবর, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জেরা করে আসিফের সন্ধান চলছে। বাকি টাকা উদ্ধারেরও চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হালাল নাকি ঝটকা? মাংসের দোকানে ঝোলাতে হবে বোর্ড, ‘দাবি’ হিন্দু জাগরণ মঞ্চের!
-
‘ফরাসিদের থামতে হবে…’, ভিডিও কল করে ছেলেকে উদ্বুদ্ধ করছেন ইয়ামালের বাবা
-
হরমুজে জাহাজে ইরানি হামলা, ছিলেন ১১ ভারতীয় নাবিক! নিখোঁজ ১, কড়া নিন্দা নয়াদিল্লির
-
‘অভিষেককে সরালে অনেকেই ফিরবে’, মমতার সঙ্গ ছেড়ে ঋত শিবিরে গিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ
-
খেলার মাঝেই রোনাল্ডোর দেশের রেফারির সঙ্গে তর্ক মেসির, লাল কার্ড নিয়ে প্রশ্ন তুলছেন সুইস কোচ