আজ, রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোম ও মঙ্গলবার পরপর দুই দিন একাধিক বৈঠক রয়েছে। বৈঠক শুরুর আগে জ্ঞানেশ কুমার যেতে পারেন কালীঘাট মন্দিরে। এমনটাই সূত্র মারফত খবর। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এমন কিছু জানা নেই। তবে তাঁর ব্যক্তিগত কোনও প্রোগাম থাকলে তিনি সেখানে যেতে পারেন।”
রবিবার সন্ধ্যায় জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় পা রাখবে। রাজনৈতিক দলগুলি থেকে রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিক থেকে এসপি, জেলাশাসকদের সঙ্গে বৈঠক। বিএলওদের বৈঠক। সাংবাদিক বৈঠক, দুইদিন ঠাসা কর্মসূচি রয়েছে জ্ঞানেশ কুমারদের। তার আগে তিনি যেতে পারেন কালীঘাট মন্দিরে। যেতে পারেন বেলুড় মঠেও।
আরও পড়ুন:
এসআইআর প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের অক্টোবর মাসের ২৭ তারিখ। সেই সময় রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় নাম বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ ভোটারের। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর দেখা গেল রাজ্যের মোট ভোটার দাঁড়িয়েছে ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনে। কমিশনের দেওয়া তথ্যে জানা গিয়েছে, ফর্ম ৭ অর্থাৎ নাম বাতিলের ফর্ম জমা দেওয়ার পর নাম বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। এখনও বিচারধীন ৬০ লক্ষ ভোটার। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই বিচারাধীন ভোটার ও ভোটের (West Bengal Assembly Election) নির্ঘণ্ট নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কী বলেন সেই দিকেও তাকিয়ে সকলে।
এদিকে, রবিবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলাদের মিছিলের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কালো পোশাক পরে প্রতিবাদ করার ডাক দিয়েছেন তিনি। সব মিলিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার