অর্ণব আইচ: ঔপনিবেশিক ছাপ মুছে বদলে গেল ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম। কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই নাম বদলে করা হয়েছে ‘বিজয় দুর্গ’। ইতিমধ্যেই প্রশাসনিক কাজকর্মে এই নাম ব্যবহার শুরু হয়েছে। দেশীয় ঐতিহ্যে জোর দিতেই কি এই নামবদল?
১৬৯৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল ফোর্ট উইলিয়াম। পরবর্তীতে হামলার জেরে ঐতিহাসিক এই দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। লর্ড ক্লাইভ ১৭৮১ সালে দুর্গ পুনর্নিমাণ করেন। ফোর্ট উইলিয়াম বর্তমানে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দপ্তত। প্রায় ২৫০ বছরের পুরনো এই ফোর্ট উইলিয়ামের নাম বদল হয়েছে গতবছরের একেবারে শেষদিকে। কলকাতা প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান জনসংযোগ আধিকারিক, উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগের বছরই ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তনের নির্দেশ এসেছিল। সেই মতোই নাম বদল করাও হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে নতুন নামই ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, ফোর্ট উইলিয়ামের ভিতরের দুটি গুরুত্বপূর্ণ অংশেরও নাম বদল করা হয়েছে। আগে সাউথ গেটের নাম ছিল সেন্ট জর্জ গেট। সেটা বদলে করা হয়েছে শিবাজি গেট। কিচেনার হাউসেরও নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘মানেকশ হাউস’। জানা গিয়েছে, মূলত ঔপনিবেশিক ছাপ মুছতেই এই নামবদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
সর্বশেষ খবর
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের
-
‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?