Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Soham Chakraborty

ক্ষমতা হারালেও ‘দাদাগিরি’ সোহমের! পাওনা চাইতে গেলে কাঠমিস্ত্রিকে ‘মারধর’, দায়ের অভিযোগ

অভিযোগ, নিজের ফ্ল্যাটে আসবাবপত্রের কাজ করিয়ে টাকা মেটাননি অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১০:০১

options
link
ক্ষমতা হারালেও ‘দাদাগিরি’ সোহমের! পাওনা চাইতে গেলে কাঠমিস্ত্রিকে ‘মারধর’, দায়ের অভিযোগ zoom
সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় মারধরের অভিযোগ দায়ের কাঠমিস্ত্রির, ফাইল ছবি
Advertisement

ছাব্বিশের ভোটে গো-হারা হেরেছেন। কেরিয়ারেও এই মুহূর্তে তেমন উল্লেখযোগ্য কিছু নেই। কিন্তু ‘দাদাগিরি’ ষোল আনা জারি রেখেছেন তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী! সম্প্রতি এক কাঠমিস্ত্রি তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, পাওনা টাকা চাইতে গেলে অভিনেতা প্রথমে তা দিতে প্রত্যাখ্যান করা হয়। এরপর বাড়িতে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে ওই কাঠমিস্ত্রি বেহালা থানায় সোহমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজ কাপুর শর্মা জানিয়েছেন, রবিবার তাঁকে ফোন করে বাড়িতে যেতে বলেন সোহমের এক নিরাপত্তারক্ষী। সেইমতো তিনি সোমবার সেখানে যান। কিন্তু টাকা দেওয়ার নাম করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। এরপর আর ধৈর্য রাখতে না পেরে রাজ বকেয়া টাকা চাইলে তাঁর সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ব্যাপক মারধর করে রীতিমতো ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।

অভিযোগকারীর নাম রাজ কাপুর শর্মা। অভিযোগ, মাস দেড়-দুই আগে নিজের ফ্ল্যাটে আসবাবপত্রের কাজ করানোর জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছিলেন প্রাক্তন বিধায়ক সোহম। রাজ তাঁকে সমস্ত হিসেবপত্র বুঝিয়ে দেন। প্রথম ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় কাজ শুরুর জন্য। সোহমের তরফে জানানো হয়, কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা দেওয়া হবে। সম্প্রতি সেই ফ্ল্যাটের কাজ শেষ হয়েছে। তাই নিজের পাওনা প্রায় ৮০ হাজার টাকা চেয়ে রাজ যোগাযোগ করেন সোহমের সঙ্গে। অভিযোগ, সোহম বাকি টাকা দিতে অস্বীকার করেন। জানান, আর কোনও টাকাপয়সা তিনি দেবেন না।

Advertisement

রাজ কাপুর শর্মা জানিয়েছেন, রবিবার তাঁকে ফোন করে বাড়িতে যেতে বলেন সোহমের এক নিরাপত্তারক্ষী। সেইমতো তিনি সোমবার সেখানে যান। কিন্তু টাকা দেওয়ার নাম করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। এরপর আর ধৈর্য রাখতে না পেরে রাজ বকেয়া টাকা চাইলে তাঁর সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ব্যাপক মারধর করে রীতিমতো ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপরই বেহালা থানায় গিয়ে সরাসরি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা। এনিয়ে এখনও অভিনেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই প্রথম নয়, এর আগে বিধায়ক থাকাকালীনও সোহমের এহেন ‘দাদাগিরি’ দেখা গিয়েছিল। সল্টলেকের এক হোটেলে শুটিং করতে গিয়ে মতান্তরের জেরে মালিক ও কর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গাড়ি পার্কিং নিয়ে সমস্যা হয়েছিল সেবার। সেই জল গড়ায় বহু দূর। পরে অবশ্য সোহম নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এবার কী করেন তিনি? সেদিকেই নজর। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.