অর্ণব আইচ: শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবন্ধুর অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার এক। ধৃত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। মহম্মদ শাহিল আলি নামের যুবক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী। বর্তমানে এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত তিনি। অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
শনিবার যাদবপুর ক্যাম্পাসের ঘটনায় যাদবপুর থানায় উভয়পক্ষ ৫টি এফআইআর দায়ের করেছে। তার মধ্যে রয়েছে মন্ত্রীকে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা ও অগ্নিসংযোগের মামলা। সেই অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন ছাত্র মহম্মদ শাহিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে আদালতে পেশ করা হবে। অগ্নিসংযোগের মামলা ছাড়াও, যাদবপুর থানায় একটি শ্লীলতাহানি, ছিনতাইয়ের ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করছে পুলিশ।
শনিবার দফায় দফায় উত্তেজনার পর রাত ৯টা-সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা দেখেন শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে আগুন জ্বলছে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল তা জানা যায়নি। কারা আগুন লাগায় তা নিয়েও ধোঁয়াশা ছিল। এই ঘটনার নেপথ্যে তৃণমূল বিরোধী কোনও ছাত্র সংগঠন থাকতে পারে সন্দেহ করছেন কেউ কেউ। এবার গ্রেপ্তার হলেন এক প্রাক্তন ছাত্র।
সর্বশেষ খবর
-
বিতর্কিত রামপুর চেকপোস্টে সারপ্রাইজ ভিজিটে অর্জুন, বডি ক্যামেরা ও ‘ওয়াররুম’ চালুর নির্দেশ
-
মুখস্থ করে পাশ করার দিন শেষ! প্রশ্নপত্র-রিপোর্ট কার্ডেও আমূল বদল, শিক্ষকদের বিশেষ ট্রেনিং দেবে রাজ্য
-
গুটখার বিজ্ঞাপনে আইনি বিপাকে শাহরুখ, ‘বিবেকে বাঁধে…’, খোঁচা সানি দেওলের!
-
জীবন্ত পাঠশালা! দেশভাগ ও পরিচয়হীনতায় ভোগা বাঙালি সমাজ উত্তমকুমারের মধ্যেই দেখেছিল আশার আলো
-
বাংলাদেশের দলকে গোলের মালা, এশিয়া অভিযানের শুরুতেই বড় জয় ইস্টবেঙ্গলের