স্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচারবিভাগকে খালি হাতে ফেরাননি। কলকাতা হাই কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম শেষবেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন। আগামী সোমবার অবসর নিচ্ছেন বিচারপতি শিবজ্ঞানম।
তার আগে শুক্রবার বিকেলে হাই কোর্ট লাগোয়া টাউন হলে রাজ্যের বিচারবিভাগীয় দপ্তর তাঁকে বিদায় সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রধান বিচারপতি-সহ অন্য বিচারপতিরা। ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভূঁইয়া, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-সহ বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচার বিভাগকে খালি হাতে ফেরাননি। বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়ার উপরেও জোর দেন তিনি।
তবে এ দিন কিছুটা অভিমানের সুরও শোনা গিয়েছে বিদায়ী প্রধান বিচারপতির গলায়। তাঁর কথায়, “কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল, আজও জানি না। মনে হয়, বিচারপতি মাদুরেশ প্রসাদও (যিনিও এখানে বদলি হয়ে এসেছেন) জানেন না।” বিচারপতি শিবজ্ঞানম বলেন, “সম্প্রতি একজন বিচারপতি আমাকে জিজ্ঞাসা করছিলেন, কেন তাঁকে এখানে বদলি করা হয়েছে? আমি জবাব দিই, আমার অবসর নিতে আর দশ দিন বাকি, আমিও তো জানলাম না!” যদিও কলকাতায় এসে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানিয়ে হাই কোর্টের বিদায়ী প্রধান বিচারপতির মন্তব্য, “যে কলেজিয়াম আমাদের বিচারপতি পদে বসায়, তারাই বদলি করে। আমার এ নিয়ে কোনও ক্ষোভ নেই।”
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের