পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কোথায় যাবেন, কী করবেন – ধীরে ধীরে সেই নীল নকশা তৈরির কাজও এগোচ্ছে। পুজোয় নিশ্চয়ই একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য দক্ষিণ কলকাতার অভিজাত শপিং মল সাউথ সিটিকে বাছছেন? খাওয়াদাওয়া, মলের ভিতর ইনস্টল করা দুর্গার সামনে ছবি তোলা – সবমিলিয়ে দেদার আনন্দ। তবে এবার আর শুধু খাওয়াদাওয়া, ছবি তোলাতেই সীমাবদ্ধ নয়। সাউথ সিটিতে আনন্দ এবার আরও কয়েকগুণ বেশি। কারণ, এই বছরই প্রথম সেখানে সনাতনী রীতিনীতি মেনে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। শহরে এই প্রথমবার কোনও শপিং মলে এমনভাবে উমাবরণের প্রস্তুতি চলছে।
শিল্পী শুভঙ্কর দত্তের হাতের ছোঁয়ায় সেজে উঠবে সাউথ সিটি মলের দুর্গাপুজো। থিম ‘যাত্রা’। শিল্পী জানান, হাট থেকে শপিং মলের বিবর্তনের কাহিনি যেমন তাঁর ভাবনায় ফুটে উঠবে তেমনই আবার দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে নানা অজানা লোকগাথাও হবে থিমসজ্জার অংশ।
আরও পড়ুন:
বছরের যেকোনও সময় সাউথ সিটিতে গেলেই যেন উৎসবের মরশুম। নববর্ষ হোক কিংবা বড়দিন কিংবা নিউ ইয়ার ইভ – ঠিক যেমন অনুষ্ঠান, সেভাবেই সেজে ওঠে দক্ষিণ কলকাতার অভিজাত শপিং মলটি। প্রতি বছর দুর্গাপুজোতেও শপিং মলের নিচতলার ঠিক মাঝখানে শারদীয় আবহ তৈরি করা হয়। দুর্গা থেকে অসুর – কী না থাকে সেখানে। তবে এবার আর শুধুমাত্র প্রাণহীন ইনস্টলেশন নয়। এবার দক্ষিণ কলকাতার অভিজাত শপিং মলে হবে পুজোপাঠ। তিথি অনুযায়ী ঘট স্থাপন থেকে দেবী বোধন, কলাবউ স্নান হোক কিংবা অষ্টমীর অঞ্জলি, দশমীতে সিঁদুরখেলারও আয়োজন করা হচ্ছে। বর্তমানে শপিং মলটি ‘ব্ল্যাকস্টোন’ সংস্থার অধীনে। ওই সংস্থার সিদ্ধান্তেই প্রথমবার রীতিনীতি মেনে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে।
শিল্পী শুভঙ্কর দত্তের হাতের ছোঁয়ায় সেজে উঠবে সাউথ সিটি মলের দুর্গাপুজো। থিম ‘যাত্রা’। শিল্পী জানান, হাট থেকে শপিং মলের বিবর্তনের কাহিনি যেমন তাঁর ভাবনায় ফুটে উঠবে তেমনই আবার দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে নানা অজানা লোকগাথাও হবে থিমসজ্জার অংশ। তবে শপিং মলে মণ্ডপ তৈরির অভিজ্ঞতা যে একেবারে ভিন্ন, সেকথাও জানালেন তিনি। তাঁর কথায়, “মাঠ কিংবা রাস্তায় মণ্ডপ সজ্জার অভিজ্ঞতা রয়েছে। তবে শপিং মলে এই প্রথমবার। সেক্ষেত্রে মণ্ডপ তৈরির আগে ইঞ্জিনিয়ারদের সঙ্গে দফায় দফায় আলোচনা করতে হয়েছে। যাতে কোনওরকমভাবে পুজোর সময় শপিং মলে কোনও সমস্যা তৈরি না হয়। মণ্ডপের সুউচ্চ কাঠামো যাতে যেকোনও পরিস্থিতিতেই অটুট থাকে।”

মণ্ডপে আধুনিকতা আর প্রতিমায় সাবেকিয়ানার মেলবন্ধনই দর্শকদের উপহার দিতে চান শিল্পী। মৃৎশিল্পী সনাতন পালের হাতে রূপ পাবেন দেবীদুর্গা। সাউথ সিটি মলের সেন্টার ডিরেক্টর দীপ বিশ্বাস জানান, বছরভর সাউথ সিটিতে মানুষের ভিড় থাকেই। কিন্তু সামাজিক মেলবন্ধনের সবচেয়ে বড় মঞ্চ তো দুর্গাপুজোই। খাওয়াদাওয়া, আড্ডার মাঝে যাতে সরাসরি পুজোর মেজাজে মেতে উঠতে পারেন আমজনতা, সেই কারণেই এই সিদ্ধান্ত। তাই প্রতিযোগিতা নয়, শপিং মলে আগতদের বাঁধভাঙা আনন্দ দেওয়াই উদ্দেশ্য এই পুজোর। আপনিও এবার অষ্টমীর অঞ্চলি কিংবা সিঁদুরখেলায় পৌঁছে যেতেই পারেন দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় শপিং মলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া
-
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের
-
লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, এবার কলকাতায় শমীকের সঙ্গে বৈঠকে গোর্খা নেতা গুরুং
-
প্রদেশ কংগ্রেসে আরও কোনঠাসা অধীর! বাতিল রবিবারের যোগদান, তৃণমূলীদের নিয়ে আপত্তি এআইসিসির
-
সেপ্টেম্বরেই ভারতে পুতিন! মস্কোয় বৈঠকে রুশ প্রেসিডেন্টকে মোদির বার্তা পৌঁছে দিলেন জয়শংকর