Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Swapan Dasgupta

সিঙ্গুর-ক্ষতে প্রলেপ! নতুন সরকারের আমলে রাজ্যে শিল্প-খরা কাটাতে বিপুল বিনিয়োগ প্রস্তাব

শুক্রবার বণিকসভার বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে ১৬০০ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানান অর্থমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৭:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৭:৩৯

options
link
সিঙ্গুর-ক্ষতে প্রলেপ! নতুন সরকারের আমলে রাজ্যে শিল্প-খরা কাটাতে বিপুল বিনিয়োগ প্রস্তাব zoom
সিঙ্গুরের ক্ষতে প্রলেপ দিতে বদলের বাংলায় শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ প্রস্তাব

সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর চলে যাওয়ায় শিল্পক্ষেত্রে যে খরা শুরু হয়েছিল, সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা। ন্যানো কারখানা ঘিরে যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছিল বাম আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা একেবারে ছিন্নভিন্ন হয়েছে। যদিও কৃষিজমির বিরুদ্ধে তাঁর সেই সর্বাত্মক বিরোধিতাই মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল। এবার আবার রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে। সিঙ্গুর থেকে শিল্প চলে যাওয়ার সেই ক্ষত কাটাতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। শুক্রবার একাধিক বণিকসভাকে নিয়ে হওয়া বাণিজ্য সম্মেলনে একাধিক শিল্পক্ষেত্রে মোট ১৬০০ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এ প্রসঙ্গে আশাবাদী অর্থমন্ত্রীর বক্তব্য, ‘‘বেঙ্গল ইজ ব্যাক উইথ এ ব্যাং।”

সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই রাজ্যে ৬,০০০ কোটি টাকার একটি বিশাল প্ল্যান্ট তৈরি করতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। এল অ্যান্ড টি ৩০ মেগাওয়াটের মেগা ডেটা সেন্টার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। এতে প্রায় ২৫,০০০ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পিয়ারলেস গ্রুপ অফ হসপিটাল স্বাস্থ্যক্ষেত্রে মোট ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মধ্যে ৪০০ কোটি টাকা ব্যয় হবে ক্যানসার চিকিৎসায়।

এদিনের শিল্প সম্মেলনে অতীতের খতিয়ান তুলে ধরে অর্থমন্ত্রী অকপট স্বীকারোক্তি, ‘‘আজকের বাংলায় সাধারণ মানুষ থেকে শিল্পপতি — সবারই কিছু না কিছু অভিযোগ রয়েছে। এ রাজ্যটি কার্যত অখুশি রাজ্যে পরিণত হয়েছিল, যা বদলাতে এখন যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে।” এরপর শিল্পপতিদের উদ্দেশে তাঁর বার্তা, সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও আসল ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হলেন ব্যবসায়ীরাই। তাঁরাই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন। শিল্পমহলের দীর্ঘদিনের দাবি মেনে এবার ‘ল্যান্ড সিলিং অ্যাক্ট’ সরলীকরণের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিনের সম্মেলনে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব স্যান্যাল বাঙালির ব্যবসা নিয়ে যে নেতিবাচক ধারণা আছে, তার বিরোধিতা করে বলেন, “বিগত দিনে রাজনীতি এবং ভুল অর্থনীতি এখানকার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে অনেকটাই নামিয়ে দিয়েছে। বাঙালিরা ব্যবসা করতে পারে না, এটা ভুল কথা। বলা ভালো, বাঙালিরা ব্যবসা করতে চায় না। অথচ ব্যবসা বাঙালির রক্তেই আছে।”

জানা গিয়েছে, এদিন হলদিয়া পেট্রোকেমিক্যাল, পিয়ারলেস গ্রুপ, এল অ্যান্ড টি-সহ একাধিক বেসরকারি সংস্থা নতুন সরকারের আমলে বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই রাজ্যে ৬,০০০ কোটি টাকার একটি বিশাল প্ল্যান্ট তৈরি করতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। এল অ্যান্ড টি ৩০ মেগাওয়াটের মেগা ডেটা সেন্টার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। এতে প্রায় ২৫,০০০ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পিয়ারলেস গ্রুপ অফ হসপিটাল স্বাস্থ্যক্ষেত্রে মোট ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মধ্যে ৪০০ কোটি টাকা ব্যয় হবে ক্যানসার চিকিৎসায়। এছাড়া ১৫০ কোটি টাকা খরচ করা হবে বারাসত জেলা হাসপাতালের আধুনিকীকরণে। এছাড়া ২০২৯ সালের মধ্যে আবাসন এবং শপিং মল নির্মাণের জন্য আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে তারা। এছাড়া রাজ্য বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে যে ঘোষণা করা হয়েছে, তার অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে পিডব্লুসি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.