Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Noapara-Jai hind bimanbandar Metro

খুব তাড়াতাড়ি মেট্রো পথে জুড়বে নোয়াপাড়া-বিমানবন্দর! সফল ট্রায়াল রান

প্রাথমিকভাবে বাণিজ্যিক পরিষেবা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৫, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৫, ২১:১৫

options
link
খুব তাড়াতাড়ি মেট্রো পথে জুড়বে নোয়াপাড়া-বিমানবন্দর! সফল ট্রায়াল রান zoom
ফাইল ছবি।

নব্যেন্দু হাজরা: বউবাজার বিপর্যয় কাটিয়ে শিয়ালদহ-এসপ্ল‌্যানেডের মধ্যে মেট্রোর সফল ট্রায়াল রান হাসি ফুটিয়েছে বহু নিত‌্যযাত্রীর মুখে। আর এবার আরও এক খুশির খবর জানাল মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার প্রথমবার পুরোদমে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর ট্রায়াল রান হল। যে ৭.০৪ কিলোমিটার অংশের মধ্যে প্রাথমিকভাবে বাণিজ্যিক পরিষেবা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেজন্যই শুক্রবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশনের মধ্যে ট্রায়াল রান চালানো হয়েছে। খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন পরিকাঠামো ও সুযোগসুবিধা।

শুক্রবারের এই ট্রায়াল রানে বেলা ১২টা ৯ মিনিটে নোয়াপাড়া থেকে একটি রেক রওনা দেয়। বেলা ১২টা ৩১ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছয় সেটি। ফিরতি মেট্রো দুপুর ১টা ৫৭ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ে। যা দুপুর ২টো ২১ মিনিটে পৌঁছয় নোয়াপাড়ায়। নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে চারটি স্টেশন আছে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বা বিমানবন্দর স্টেশন। এশিয়ার অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড (মাটির নীচে) স্টেশন হতে চলেছে বিমানবন্দর স্টেশন (জয় হিন্দ মেট্রো স্টেশন)। নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর দূরত্ব হচ্ছে ৭.০৪ কিলোমিটারের মতো। তার মধ্যে ১.৮ কিমির অংশ মাটির নীচে আছে। ৫.২৩ কিমি অংশ আছে মাটির উপরে। জয় হিন্দ স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম থাকছে। প্রতিটির দৈর্ঘ্য ১৮০ মিটার।

Advertisement

জয় হিন্দ স্টেশনের কোনকোর্স এলাকার দৈর্ঘ্য হল ১৪,৬৪৫ স্কোয়ার মিটার। এয়ারপোর্ট মেট্রো স্টেশনে ৬টি সিঁড়ি আছে। প্ল্যাটফর্ম এবং কোনকোর্সের মধ্যে ছ’টি লিফট এবং ১২টি এসক্যালেটর রয়েছে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে বিমানবন্দর) এবং ইয়েলো লাইনের (নোয়াপাড়া থেকে বারাসত) সংযোগস্থল হচ্ছে বিমানবন্দর মেট্রো কর্তৃপক্ষ। এয়ারপোর্ট মেট্রো স্টেশনে দুটি সাবওয়ে আছে। যশোর রোড থেকে বিমানবন্দর মেট্রো স্টেশনকে যুক্ত করবে একটি সাবওয়ে। দৈর্ঘ্য ৩৩০ মিটার। অপরটি কলকাতা বিমানবন্দরকে যুক্ত করবে জয় হিন্দ মেট্রো স্টেশনকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.