Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Firhad Hakim on Agnimitra Paul

‘মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে’, বিধানসভায় অগ্নিমিত্রার মন্তব্যে আপত্তি ফিরহাদের, তুঙ্গে বিতর্ক

শুক্রবার বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা শুরু হতেই বিরোধী বিধায়কদের আচরণ নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে উঠছিল। তারই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর দাবি, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এসব শোনার পর তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম।

Advertisement
তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:৪৫

link
তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:৪৫

options
link
‘মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে’, বিধানসভায় অগ্নিমিত্রার মন্তব্যে আপত্তি ফিরহাদের, তুঙ্গে বিতর্ক zoom
বিধানসভায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পল ও ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। আজ, শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বিধানসভায় তুমুল বাগযুদ্ধ। ‘মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে’, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) এই মন্তব্যে তাঁর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অগ্নিমিত্রার মন্তব্য, ”মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে।” এর প্রতিবাদ করে ফিরহাদ হাকিম বলে ওঠেন, ”আবদুল কালাম ক্রিমিনাল? ছি ছি ছি! বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন।” এই উত্তপ্ত বাদানুবাদ বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা শুরু হতেই বিরোধী বিধায়কদের আচরণ নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে উঠছিল। তারই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর দাবি, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরতে পারেন না? অগ্নিমিত্রা অভিযোগ তোলেন, রাজ্য সরকার এদের আর্থিকভাবে মদত দিচ্ছে। এসব শোনার পর তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। তিনি পালটা বলেন, ”সংখ্যালঘুদের আপনারা ঘৃণা করেন। সংখ্যালঘু মানেই অপরাধী নয়। স্বাধীনতা যুদ্ধে কত মুসলমান প্রাণ দিয়েছেন। ভারতের স্বাধীনতার ইতিহাস পড়ুন, জানুন। আপনার বক্তব্য উইথড্র করুন। আবদুল কালাম ক্রিমিনাল? ছি ছি ছি।”

Advertisement

অগ্নিমিত্রা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”আমার বক্তব্য রেকর্ড আছে। আমি বলেছি, রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য মাদ্রাসা শিক্ষা উন্নয়নে কত অর্থ দিয়েছে। অথচ এখনও কোনও মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস বেরল না কেন? আপনারা এদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন। আসলে মাদ্রাসায় অপরাধী তৈরি করেন। তাতে আপনার এত গায়ে লাগল কেন? আপনারা বলেন, বিজেপি মুসলমান বিরোধী। তা একেবারেই নয়। আমি শিক্ষার কথা বলছি। দেখান তো কবে কোন মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে।”

বিধানসভা অধিবেশন থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেন, “অগ্নিমিত্রা পল ম্যাডাম শিষ্টাচার জানেন না। অসভ্যতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। একটা কমিউনিটিকে ক্রিমিনাল আখ্যা দেওয়ার সাহস পেলেন কী করে। কে ক্রিমিনাল? এপিজে আবদুল কালাম ক্রিমিনাল, কবি নজরুল ইসলাম ক্রিমিনাল। উনি জানেন ভারতের স্বাধীনতার জন্য কত সংখ্যালঘু প্রাণ দিয়েছেন। জানেন সীমান্তে কত হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। অগ্নিমিত্রা পলের যা অধিকার যে কোনও সংখ্যালঘুর একই অধিকার।” তিনি আরও বলেন, “বিজেপি ক্রিমিনাল কারণ গুজরাটে অনেক সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। নিজের নেতাদের আগে দেখুন। অমিত শাহ জেলে ছিলেন। পরে মামলা থেকে মুক্তি পেয়েছেন। এই বাংলায় হিন্দু-মুসলিম-শিখ সবাই ভাই-ভাই। আমরা ক্রিমিনাল নই। আমরা ভারতীয়। আমার গর্বিত আমরা ভারতীয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.