সবেবরাতের রাতে আতশবাজি নিয়ন্ত্রণের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আজ সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই আদালতের স্পষ্ট নির্দেশ, সবেবরাতের রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কোনও আতশ বাজি ফাটানো যাবে না। আতশবাজি ব্যবহার করা যাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনেই। এর অন্যথা হলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে বলেও নির্দেশে জানিয়েছে কলকাতা হাই কোর্ট।
আগামী ৪ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সবেবরাত। অভিযোগ, সেদিন তো বটেই, তার আগের দিন অর্থাৎ পরের দিনও কলকাতার বিভিন্ন জায়গায় শব্দবাজির দৌরাত্ম্য চলতে থাকে। এক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ থাকে না বলেও অভিযোগ। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) হস্তক্ষেপ চেয়ে মামলা হয় কলকাতা হাই কোর্টে।
আরও পড়ুন:
যেখানে কালীপুজো, বড়দিন এবং ছটপুজোর সময়ের কথা উল্লেখ করে আবেদনকারী আইনজীবীর দাবি, এই সমস্ত সময়ে বাজি ফাটানোর ক্ষেত্রে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। সবুজ বাজিতে অনুমতি দেওয়া হয়। সবেবরাতের রাতেও নিয়ম মেনে আতশবাজি ফাটানোর ক্ষেত্রে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) যাতে নির্দেশ দেয়, সেই আবেদন জানানো হয়। দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ সবেবরাতের রাতে আতশবাজি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়।
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা