Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Firdous Samim

সহকর্মীকে যৌন হেনস্তা সিপিএমের আইনজীবী ফিরদৌস শামিমের! জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

বুধবার পুলিশের কাছে যৌন হেনস্তার অভিযোগ জানান শামিমের জুনিয়র এক মহিলা আইনজীবী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৪:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৪:২৭

options
link
সহকর্মীকে যৌন হেনস্তা সিপিএমের আইনজীবী ফিরদৌস শামিমের! জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের zoom
যৌন হেনস্তায় অভিযুক্ত ফিরদৌস শামিম।
Advertisement

বামনেতা সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্যের পর এবার ফের নারীঘটিত কেচ্ছায় নাম জড়াল সিপিএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিমের (Firdous Samim)। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করা হয়েছে। ওই আইনজীবীর বিরুদ্ধে বুধবার পুলিশের কাছে যৌন হেনস্তার অভিযোগ জানান তাঁরই জুনিয়র এক মহিলা আইনজীবী। তার ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে তিনি ওই আইনজীবীর বিরুদ্ধে আলিমুদ্দিন স্ট্রিটেও অভিযোগ জানান নির্যাতিতা। এই ঘটনায় বামেদের অস্বস্তি যে বাড়িয়েছে তা বলাই বাহুল্য।

মহিলা আইনজীবীর অভিযোগ, গত বছর তিনি ফিরদৌস শামিমের (Firdous Samim) জুনিয়র হিসাবে তাঁর চেম্বারে যোগ দেন। নিজের চেম্বারেই ফিরদৌস শামিম তাঁর শ্লীলতাহানি ও যৌন হেনস্তা করেন বলে মধ্য কলকাতায় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা আইনজীবী। বৃহস্পতিবার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে এক মহিলা আইনজীবী যৌন হেনস্তা, কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত থাকার অভিযোগ জানিয়েছেন। তারই ভিত্তিতে এদিন হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতায় ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২), ১২৬(২) ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্তা, অশ্লীল আচরণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে আটকে রাখার মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে এক মহিলা আইনজীবী যৌন হেনস্তা, কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত থাকার অভিযোগ জানিয়েছেন।

ওই মহিলা আইনজীবী ইমেলে অভিযোগ জানানোর পর তাঁকে হেয়ার স্ট্রিট থানায় যেতে অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এক সহকর্মীকে নিয়ে থানায় এসে অভিযোগ জানান। এর পরই মামলা দায়ের হয়। যদিও এই ব্যাপারে ফিরদৌস শামিমের প্রতিক্রিয়া জানার জন্য তাঁকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.