অর্ণব আইচ: জীবন বিমার নামে প্রতারণা! মাসে-মাসে টাকার বিনিময়ে বিমার নথিও দিতেন সেই এজেন্ট। কিন্তু দুবছর পর জানা গেল প্রকৃত সত্য। খাস কলকাতায় প্রতারণার কায়দা দেখে চোখ কপালে উঠেছে লেক থানার পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেক থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিল এক দম্পতি। অভিযোগ, ১২ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়েছে জীবন বিমার ‘ভুয়ো’ এজেন্ট। ২০২২ সালে লেক গার্ডেন্স এলাকার অভিজাত দম্পতির সঙ্গে আলাপ হয়েছিলেন বিমা এজেন্ট মনোরঞ্জন সর্দারের। তাঁর বাড়িও লেক এলাকায়। আলাপের পরই বিমা করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। প্রস্তাবে রাজিও হয়ে যায় দম্পতি। সেই মতো মাসে মাসে টাকা দিতে শুরু করেন তাঁরা। পরিবর্তে নথিও দিতেন মনোরঞ্জন।
সম্প্রতি আর্থিক অনটনে পড়ে ওই দম্পতি। পরিস্থিতি সামাল দিতে বিমার টাকা তুলে নেওয়ার পরিকল্পনা করেন। সেই মতো এজেন্টের দেওয়া কাগজপত্র নিলে বিমা অফিসে হাজির হন। সেখানেই মাথায় হাত পড়ে দম্পতির। জানতে পারেন, তাঁদের নামে কোনও বিমাই হয়নি। জমা পড়েনি কোনও টাকা। যে নথি দেওয়া হয়েছিল তাঁদের তাও পুরোপুরি জাল। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো মঙ্গলবার মনোরঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। চলছে জেরা। পুলিশের প্রাথমিক ধারণা, শুধু লেক এলাকার দম্পতি নন, একইভাবে একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন ওই এজেন্ট। মোটা অঙ্কের টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার ছক ছিল। এই অপরাধের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?
-
৩৫০০ টাকার স্পেশাল প্যাকেজ, ইন্সটাগ্রামে নিজের ‘পর্ন’ ভিডিও বিক্রি মেয়ের, জেনেও চুপ ছিলেন বাবা!
-
সোনালের ‘লক্ষ্মণরেখা’ পেরতে পারল না ভারত, অবিশ্বাস্য লড়াইয়ে টেস্ট বাঁচাল শ্রীলঙ্কা