অর্ণব আইচ: কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। অভিযান চালাল পুলিশ। ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ৪। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধৃতদের গার্ডেরিচ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কল সেন্টার থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল গার্ডেনরিচ থানা এলাকায় আয়রন গেট রোডেরের হোয়াইট হাউস নামের একটি বিল্ডিংয়ে ভুয়ো কল সেন্টার চলছে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাকা খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয়, ইউসুফ খান, মুর্শিল খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ নামের চার যুবককে। তাঁদের প্রত্যেকের বয়স ৩০-এর মধ্যে।
ধৃতদের থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা-সহ কিছু সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয় বেশ কয়েকটি ল্যাপটপ, রাউটার ও অন্যান্য কাগজপত্র পাওয়া গিয়েছে। পুলিশ জেনেছে এই ভুয়ো কল সেন্টারে অনেকেই প্রতারণার ফাঁদে পড়েছেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
পুরোটাই পেপার লেস, পড়ুয়ারা পায় সুষম ব্রেকফাস্ট, ‘মডেল’ স্কুল গড়ে জাতীয় পুরস্কার বর্ধমানের শিক্ষকের
-
এবার ক্রিকেট বিশ্বকাপে রোনাল্ডোর দেশ? স্পেনের বিশ্বরেকর্ড আটকে স্বপ্নে বিভোর পর্তুগাল
-
নিষিদ্ধ সাইটে জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তি পেলেন নায়িকা
-
জাতীয় সড়কে বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কা! মৃত্যু ২ ঠিকাকর্মীর, আশঙ্কাজনক ৪
-
চন্দ্রবোড়া ছোবলের মুখে মা মরা মেয়ে, বাঁচাতে ঝাঁপালেন বাবা! তারপর যা হল…