Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Nirmal Ghosh

আর জি কাণ্ডে গ্রেপ্তারির ভয়ে গা-ঢাকা, ঋতব্রত শিবিরের বৈঠকে সেই নির্মল ঘোষ!

শনিবার তপসিয়ার ক্লাবে আচমকা নির্মল ঘোষের উদয়, এড়ালেন যোগদানের প্রশ্ন।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:১৫

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:১৫

options
link
আর জি কাণ্ডে গ্রেপ্তারির ভয়ে গা-ঢাকা, ঋতব্রত শিবিরের বৈঠকে সেই নির্মল ঘোষ! zoom
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ
Advertisement

রাজ্যে পালাবদলের পর নতুন করে খুলেছে বহুচর্চিত আর জি কর মামলার ফাইল। শুরু হয়েছে নতুন করে তদন্ত। আর তাতে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা তদন্তকারী স্ক্যানারে। এনিয়ে ফের আলোচনা শুরু হতেই রীতিমতো গা-ঢাকা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর। পুর নিয়োগ দুর্নীতি থেকে একাধিক বেআইনি কাজের অভিযোগের ভিত্তিতে পুলিশের নজর ছিল তাঁদের উপর। এবার ‘অজ্ঞাতবাস’ কাটিয়ে সেই নির্মল ঘোষকেই দেখা গেল প্রকাশ্যে। শনিবার ‘আসল’ তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে গেলেন তিনি। 

শনিবার আচমকা তপসিয়ার ক্লাবে উদয় হলেন নির্মল ঘোষ। তবে কি এবার তিনিও ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছেন? প্রশ্ন এড়িয়ে নির্মলবাবুর সংক্ষিপ্ত বক্তব্য, ‘‘জাভেদের সঙ্গে শুধু দেখা করতে এসেছি।মমতার সঙ্গে আমাদের হৃদয় আছে।” যদিও ঋতব্রত, আখরুজ্জামানরা জানিয়েছেন, উনি আচমকা বৈঠকের মাঝে ঢুকে পড়েছেন। ওঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মনে করা হচ্ছে,  আর জি কর ইস্যুতে যে কালিমা লেগেছে পানিহাটির প্রাক্তন বিধায়কের গায়ে, তার দায় নিতে নারাজ ‘আসল’ তৃণমূল।

শুক্রবার তপসিয়ার হোটেলে দীর্ঘ বৈঠকের পর নিজেদের রাজ্য সংগঠন সাজিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। রাজ্য সভাপতি থেকে ছাত্র-যুব সংগঠনে নতুন মুখ আনা হয়েছে। শনিবার তাঁরা সিপিএমের কায়দায় ‘প্লেনারি’ ডেকেছিল। তপসিয়ায় ঋতব্রত শিবিরের কার্যকরী সভাপতি জাভেদ খানের একটি ক্লাবে তা চলছে। সেখানে আজ দেখা গেল নতুন বেশ কয়েকজনকে। তৃণমূলের ‘বিদ্রোহী’ চিকিৎসক নেতা শান্তনু সেন থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এলাকার এক ব্যক্তির থেকে লটারির কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, তাঁরই মদতে ওই কোটি টাকা ছিনতাই করা হয়েছে। সেই মামলাতেই পুলিশ খুঁজছিল নির্মল ঘোষ ও ছাব্বিশের ভোটে পানিহাটির তৃণমূল প্রার্থী তাঁর ছেলে তীর্থঙ্করকে। কিন্তু তাঁরা কার্যত উধাও ছিলেন।

Advertisement

শনিবার আচমকা তপসিয়ার ক্লাবে উদয় হলেন নির্মল ঘোষ। তবে কি এবার তিনিও ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছেন? প্রশ্ন এড়িয়ে নির্মলবাবুর সংক্ষিপ্ত বক্তব্য, ‘‘জাভেদের সঙ্গে শুধু দেখা করতে এসেছি।মমতার সঙ্গে আমাদের হৃদয় আছে।” যদিও ঋতব্রত, আখরুজ্জামানরা জানিয়েছেন, উনি আচমকা বৈঠকের মাঝে ঢুকে পড়েছেন। ওঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মনে করা হচ্ছে,  আর জি কর ইস্যুতে যে কালিমা লেগেছে পানিহাটির প্রাক্তন বিধায়কের গায়ে, তার দায় নিতে নারাজ ‘আসল’ তৃণমূল। এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শান্তনু সেন, নারায়ণ গোস্বামীরাও গিয়েছেন। তবে সকলের নজর এখন একটিই। ‘আসল’ তৃণমূল কলেবরে যতই বড় হোক,  নির্বাচন কমিশন স্বীকৃতি দেবে তো? 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.