Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Durga Puja

পুজো প্রস্তুতি শুরু কলকাতা পুলিশের, ডিভিশন-ট্রাফিক ডিসিদের কাছে তথ্য তলব লালবাজারের

পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকল ডিভিশনের ডিসি ও ট্রাফিকের ডিসির কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ২৩:৪৩

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ২৩:৪৩

options
link
পুজো প্রস্তুতি শুরু কলকাতা পুলিশের, ডিভিশন-ট্রাফিক ডিসিদের কাছে তথ্য তলব লালবাজারের zoom
পুলিশ কমিশনারদের পক্ষ থেকে সকল ডিভিশনের ডিসি ও ট্রাফিকের ডিসির কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
Advertisement

পুজোর বাকি মাত্র ৫৬ দিন। শহরজুড়ে প্রস্তুতি তুঙ্গে। মণ্ডপ থেকে প্রতিমা শিল্পীদের দম ফেলার অবকাশ নেই বললেই চলে। এবার প্রস্তুতি নিতে শুরু করল কলকাতা পুলিশও। ভিড়- ট্রাফিক নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের যাতায়াত সংক্রান্ত একাধিক বিষয়ে এখন থেকেই পরিকল্পনা সেরে নিতে চাইছে লালবাজার। পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকল ডিভিশনের ডিসি ও ট্রাফিকের ডিসির কাছে, এলাকার কত পুজো, কেমন ধরেনের পুজো, রাস্তা কতটা, ভিড় কেমন হয়-সহ একাধিক বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

কমিশনারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে, ডিভিশনাল ডিসি ও ডিসি ট্রাফিক আধিকারিকদের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসিদের অধীনে থাকা থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের সঙ্গে আলোচনা করে, সংশ্লিষ্ট এলাকায় পুজো কমিটির সংখ্যা, ভিড় নিয়ন্ত্রণের বিস্তারিত পরিকল্পনা। অর্থাৎ কোন দিক থেকে দর্শনার্থীরা আসবেন, কোথায় বেশি ভিড় হতে পারে ও কোন পথ দিয়ে দর্শনার্থীরা বেরিয়ে যাবেন। পুজো মণ্ডপের তালিকায় কোনও সংযোজন বা বিয়োজন হয়ে থাকলে তার বিস্তারিত বিবরণ-সহ একাধিক তথ্য চাওয়া হয়েছে।

Advertisement

এ ছাড়াও ডিসি ডিভিশন ও ট্রাফিকের থেকে জানতে চাওয়া হয়েছে, এলাকায় কয়টা বড় পুজো রয়েছে। সেখানে আকর্ষণীয় কোনও থিম করা হচ্ছে কি না, কোন মণ্ডপে অনেক দর্শনার্থী আসতে পারেন। কোন রাস্তায় পথচারী বা যানবাহনের অত্যধিক চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। সেই তালিকার পাশাপাশি সংকীর্ণ স্থান থাকলেও তাও জানাতে হবে। পুজো কমিটিগুলোকে কোনও পরামর্শ দেওয়া আছে কি না, থাকলে তা কী? পুজো কমিটির সদস্যদের মধ্যে কোনও অভ্যন্তরীণ বিবাদ আছে কি না, থাকলে কোন বিষয়ে? গতবারের অভিজ্ঞতা থেকে কোনও ঘাটতি থাকলে, কোন দিক উন্নত করা প্রয়োজন-সহ একাধিক তথ্য বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.