ভোটের বাংলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় তলব বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে (Debasish Kumar)। আর এরপরেই আজ, সোমবার সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। প্রায় ঘণ্টাখানেক হতে চলল ওই মামলাতেই দেবাশিষ কুমারকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ভোট প্রক্রিয়ার মধ্যেই ইডি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।
জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি কলকাতা এবং বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, একটি সংস্থার দপ্তর এবং যুক্ত আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চলে। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় জমি দখলের অভিযোগ রয়েছে। এই বিষয়ে কলকাতা এবং বিভিন্ন জায়গায় অন্তত ১৬ থেকে ১৭টি এফআইআরও দায়ের হয়েছিল। এই সংক্রান্ত অভিযোগ ইডির কাছে পৌঁছতেই তদন্ত শুরু হয়। জানা গিয়েছে, দীর্ঘ তল্লাশিতে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসে। শুধু তাই নয়, প্রকল্পের নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে আসে তদন্তে। এমনকী জোর করে জমি নিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। জানা যায়, তদন্তে দেবাশিস কুমারের নাম উঠে আসে। এরপরেই তাঁকে তলব করা হয় বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, পশ্চিমবঙ্গ জয় পেতে মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পিছনে ইডি-সিবিআইকে লাগানো হচ্ছে। আর তা সবটাই হচ্ছে অমিত শাহের নির্দেশে। মানুষ এর জবাব দেবে।” যদিও বিজেপির পালটা দাবি, সুপ্রিমকোর্ট এবং হাই কোর্টের নির্দেশে ইডি এবং সিবিআই তদন্ত চালাচ্ছে। কিছু বলার থাকলে আদালতে কিছু জানাক।
সর্বশেষ খবর
-
‘ধনীদের কোটা নয়’, দিল্লিতে জোরালো সংরক্ষণ বিরোধী আন্দোলন, আধাসেনা নামাল সরকার
-
রাতে ‘ভালো আছি’, সকালে দুঃখের স্ট্যাটাস দিয়ে চরম সিদ্ধান্ত বাংলার ‘বালিকা বধূ’র
-
মুখ-মাথা থেঁতলানো, নিউটাউনে উদ্ধার যুবকের আধপচা দেহ, প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
-
বসেছে পেসমেকার, এখন কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু?
-
নাম ভুল থাকায় টিসি দিতে দেরি, স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা অশিক্ষক কর্মীকে মার পড়ুয়াদের!