Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Suvendu Adhikari

২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা

মুখ্যমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেই জানিয়েছেন অভিযোগকারিনী। 

Advertisement
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৪:২২

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৪:২২

options
link
২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা zoom
২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা

২৭ বছর ধরে নাকি একাধিক সম্পত্তি দখল করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করায় অত্যাচার করা হয়েছে! পালাবদলের পর এবার সেই সম্পত্তি ফিরে পাওয়ার আশায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বারস্থ হলেন ৮০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা। মুখ্যমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেই জানিয়েছেন অভিযোগকারিনী। 

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই সরাসরি আমজনতার সমস্যা শোনার জন্য ‘জনতার দরবার’ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সপ্তাহের একটি দিন সরাসরি রাজ্যবাসীর সঙ্গে কথা বলছেন তিনি। সমস্যা শুনে সমাধান দেওয়ার চেষ্টা করছেন। বুধবার ‘জনতার দরবার’-এ গিয়েছিলেন ৮০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা। তিনি ক্যানসার আক্রান্ত। এদিন মুখ্যমন্ত্রীর কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। ঠিক কী অভিযোগ রঞ্জনার? তিনি জানান, “হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আমার কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে। ১৯৯৯ সাল থেকে সেগুলো দখলের চেষ্টা করে চলেছেন অজিত বন্দ্যোপাধ্যায়। একটি জায়গা দখল করে প্রথমে ব্যবসা করেন। পরে সেখানে বাড়িও করেছেন। এছাড়া আরও একাধিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি বছরের পর বছর। কিছু দখল করতে সক্ষমও হয়েছেন।” অভিযোগকারীর অভিযোগ, প্রতিবাদ করায় তাঁর উপর একাধিকবার হামলা চালানো হয়েছে। ২০১৭ সালে  ১২-১৩ হরিশ চ্যাটার্জি স্ট্রিট দখল করে ব্যবসা শুরু করেছেন অজিত। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রঞ্জনা দেবী জানান, তিনি আগে একাধিকবার এবিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পালাবদলের পর নতুন করে আশায় বুক বেঁধেছেন তিনি। মহিলা বলেন, “আমি আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সবটা বললাম। চিঠি দিয়েছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন বিষয়টা দেখবেন তিনি। লোক পাঠিয়ে অভিযোগ খতিয়ে দেখবেন বলেও কথা দিয়েছেন। আশা করি এবার কাজ হবে।” উল্লেখ্য, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বন্দ্যোপাধ্যায় পরিবারের একাধিক সম্পত্তি নিয়ে আগে বহুবার বিরোধীরা প্রশ্ন তুলেছেন। যদিও সেই সময় সেসব অভিযোগকে গুরুত্ব দেয়নি কেউই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.