অর্ণব আইচ: কলকাতা পুরসভার লোগো ব্যবহার করে তৈরি ভুয়ো জন্মশংসাপত্র! তা দেখিয়ে পার্সপোটের জন্য আবেদন! কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে গ্রেপ্তার যুবক। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ সাজিদ। তিনি একবালপুরের বাসিন্দা। চলতি বছরের ৮ অক্টোবর পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। জানা গিয়েছে, কলকাতা পুরসভার লোগো ব্যবহার করে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করেন সাজিদ। ভেরিফিকেশনের সময় জন্মের শংসাপত্র দেখে সন্দেহ হয় সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের। সেটি ভালো করে খতিয়ে দেখেন তারা। বোঝা যায় সেটি ভুয়ো। তারপরই যুবককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। আজ, বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। ৬ নভেম্বর পর্যন্ত সাজিদকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কলকাতার গার্ডেনরিচ থেকে একই অপরাধে গ্রেপ্তার হন উত্তরপ্রদেশের যুবক এহসাহান খান। অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। থাকছিলেন কলকাতার গার্ডেনরিচে। গোসাবা এলাকা থেকে ভুয়ো জন্মশংসাপত্র তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করে যুবক। তথ্য যাচাই করার সময় শংসাপত্র দেখে সন্দেহ হওয়ার পরই পুলিশ গ্রেপ্তার করে এহসাহানকে।
সর্বশেষ খবর
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা
-
‘যাঁরা জিততে পারবে তাঁরাই টিকিট পাবেন’, পুরভোটের প্রার্থী নিয়ে ‘ছুঁতমার্গ’ নেই সুকান্তর!
-
কিডনি পাচারচক্রের জাল বাংলাদেশেও! মিলল রেটচার্ট, এসটিএফ অভিযানে ধৃত অনুপ্রবেশকারী রাসেল