আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, আর্থিক অনিয়মের মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। বুধবার সন্ধ্যায় পুরুলিয়া (Purulia) থেকে তাঁকে গ্রেপ্তার করে এসটিএফ। এর মধ্যেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! ধৃত দেবরাজের বিপুল সম্পত্তি কীভাবে? শুধু তাই নয়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েও খোঁজখবর শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য দিল্লিতে রিপোর্ট আকারে পাঠানো হবে। তারই ভিত্তিতে মামলা বা ইসিআইআর করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইডি সূত্রে খবর।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, ভোটের আগে অদিতি ও দেবরাজ অন্তত ১০০ কোটি টাকা সম্পত্তি বেনামে ও আত্মীয়স্বজন, পরিচিতদের মধ্যে হস্তান্তরিত করেছেন।
আরও পড়ুন:
কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এলাকার একটি হোটেলে কার্যত লুকিয়ে দিন কাটাচ্ছিলেন বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। প্রযুক্তির সাহায্য নিয়ে বুধবার সন্ধ্যায় বেঙ্গল এসটিএফ ও বিধাননগর পুলিশ কমিশনারেট যৌথভাবে ওই হোটেলে তল্লাশি চালায়। সেখানে একেবারে হাতেনাতে দেবরাজকে গ্রেপ্তার করেন রাজ্য পুলিশের আধিকারিকরা। বিক্ষোভের আশঙ্কায় বৃহস্পতিবার ভোররাতেই তাঁকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়।
বলে রাখা প্রয়োজন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, ভোটের আগে অদিতি ও দেবরাজ অন্তত ১০০ কোটি টাকা সম্পত্তি বেনামে ও আত্মীয়স্বজন, পরিচিতদের মধ্যে হস্তান্তরিত করেছেন। শুধু তাই নয়, নির্বাচনী হলফনামায় তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির সম্পত্তির পরিমাণ কম দেখানো হয় বলেও অভিযোগ ওঠে। এছাড়াও তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের মতো অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অদিতি এবং দেবরাজ।
চারমাসের সন্তানের কথা ভেবে অদিতি মুন্সিকে হাই কোর্ট আগাম জামিন দিলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেয় হাই কোর্ট। এরপরেই পুরুলিয়া থেকে গ্রেপ্তার হলেন বাগুইআটি এলাকার একসময়ের ‘দাপুটে’ নেতা দেবরাজ। রাজ্য পুলিশের পাশাপাশি এবার তাঁর বিরুদ্ধে তদন্তের জাল বুনছে ইডিও।
সর্বশেষ খবর
-
রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’-এর দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন আপত্তি উঠল?
-
‘ফ্রান্স ফেভারিট কে বলল?’, অস্ট্রিয়ার বিরুদ্ধে নকআউটে নামার আগে প্রশ্ন তুলে দিলেন ইয়ামাল
-
পরিচালক হিসেবে অবসরগ্রহণের সিদ্ধান্ত, মহেশের ঘোষণায় ‘জখম’ ভক্তহৃদয়
-
মমতার নির্দেশে অভয়ার ভিসেরার নমুনা নষ্ট! আর জি কর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
‘আমার সুন্দরী বোন’ বললেন তাকাইচিকে, ভারতের বিকাশে জাপানের ভূমিকার ভূয়সী প্রশংসা মোদির