অর্ণব আইচ: আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর। আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে গ্রেপ্তার করে ইডি। তাঁর ছেলে অভীককে গ্রেপ্তার করা হয়েছে মুম্বই থেকে। বাড়িতে টানা তল্লাশির পর এই গ্রেপ্তারি বলেই খবর।
১৯৯৭ সালে ব্যবসা শুরু করেছিল প্রয়াগ গ্রুপ। ইডির অভিযোগ, এই অর্থলগ্নি সংস্থা বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তুলেছে। যার মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা তারা ফেরত দেয়নি। গত জুলাইয়ে ইসিআইআর করে তদন্ত শুরু করে ইডি। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুই কর্ণধারের কলকাতা ও মুম্বইয়ের ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। দিনভর চলে তল্লাশি। রাতে আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে গ্রেপ্তার করে ইডি। তাঁর ছেলে অভীককে গ্রেপ্তার করা হয়েছে মুম্বই থেকে।
জানা গিয়েছে, প্রয়াগ গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ কত, এর সঙ্গে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কি না, থাকলে তারা কারা, কীভাবে যুক্ত সবটা জানতেই ধৃতদের নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় ইডি। উল্লখ্য, এর আগে ২০১৭ সালের ১৫ মার্চ, চিটফান্ড মামলায় প্রয়াগ গোষ্ঠীর দুই ডিরেক্টর বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছিল সিবিআই।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া