Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Kolkata Weather Today

ভরদুপুরে মুহুর্মুহু বাজ, মুষলধারায় বৃষ্টি কলকাতায়, একাধিক রাস্তায় গাছ ভেঙে বিপত্তি

সকাল অস্বস্তিকর গরম। বেলা বাড়লেই বদলে গেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। এদিন দুপুরেই আকাশ কালো করে এল মহানগরের। মুষলধারায় বৃষ্টির সঙ্গে এলোপাথারি ঝড়ো হাওয়ার দাপট দেখা যায়। মুহুর্মুহু বাজ পড়তে দেখা যায়।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৬:৪৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৬:৪৫

options
link
ভরদুপুরে মুহুর্মুহু বাজ, মুষলধারায় বৃষ্টি কলকাতায়, একাধিক রাস্তায় গাছ ভেঙে বিপত্তি zoom
বৃষ্টিতে বিপর্যস্ত মহানগর। ছবি- কৌশিক দত্ত

সকালে অস্বস্তিকর গরম। তবে বেলা বাড়লেই বদলে গেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। এদিন দুপুরেই আকাশ কালো করে এল মহানগরের। মুষলধারায় বৃষ্টির সঙ্গে এলোপাথারি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যায়। মুহুর্মুহু বাজ পড়তে দেখা যায়। কলকাতার একাধিক রাস্তায় গাছ পড়ার খবর পাওয়া গিয়েছে। ধর্মতলা, পার্কস্ট্রিট, কলকাতা হাই কোর্ট এলাকার রাস্তায় একাধিক বড় গাছ ভেঙে পড়েছে। ওইসব রাস্তায় যান চলাচল বন্ধ। দুপুরের প্রবল বর্ষণে মহানগরের জনজীবন ব্যাহত হয়েছে।

Kolkata Weather Today
কলকাতায় দুপুরেই ঘনিয়ে এসেছে সন্ধের অন্ধকার। ছবি- কৌশিক দত্ত

খাতায়কলমে বর্ষা এসে গিয়েছে বাংলায়। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে প্রবল বর্ষণ হচ্ছে বেশ কিছুদিন ধরে। কমলা সতর্কতা জারি করা হয়েছে সেখানে। তিস্তা, তোর্ষা, বালাসন-সহ অন্যান্য নদীগুলিতে জলস্তর বাড়ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধারাবাহিক বর্ষার বৃষ্টি এখনও সেভাবে শুরু হয়নি। তবে মাঝেমধ্যেই মুষলধারায় বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবার দুপুরে কলকাতায় প্রবল ঝড়বৃষ্টি দেখা গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kolkata Weather Today: Kolkata battered by heavy rain, thunderstorms and lightning.
কলকাতার রাস্তায় ভেঙে পড়েছে গাছ। ছবি- কৌশিক দত্ত

এদিন সকাল থেকেই অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা ছিল মহানগরের। তবে দুপুরের পরই আকাশ কালো করে আসে। কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে প্রবল বৃষ্টি। কার্যত প্রকৃতির রুদ্ররূপ দেখা গেল কলকাতায়। বেলা আড়াইটে থেকেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়। পাশাপাশি মুহুর্মুহু বাজ পড়তে দেখা যায়। সঙ্গে প্রবল দমকা হাওয়া, ঝড়। এই পরিস্থিতিতে রাস্তায় কাজে বেরনো মানুষজনের মধ্যে দিশেহারা অবস্থা হয়। প্রলয় থেকে বাঁচতে সকলেই আশ্রয়ের খোঁজে ছোটেন। এদিকে ক্রমশ বাড়তে থাকে ঝড়বৃষ্টির দাপট। কলকাতার একাধিক রাস্তায় ভেঙে পড়তে থাকে বড় বড় গাছ। আকাশ নিকষ কালো করে আসায় যেন দুপুরেই নামে সন্ধের অন্ধকার। রাস্তায় যান চলাচলও বেশ কিছু সময় থমকে গিয়েছিল। 

Kolkata battered by heavy rain, thunderstorms and lightning.
প্রবল বর্ষণ কলকাতায়। ছবি-কৌশিক দত্ত

জানা গিয়েছে, ধর্মতলা পার্কস্ট্রিট এলাকায় একাধিক বিশাল গাছ ভেঙে পড়েছে। ফলে ওইসব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কলকাতা হাই কোর্ট চত্বরেও বড় গাছ ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির উপরে। ময়দান চত্বরেও গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে বলে আবহাওয়া দপ্তরের প্রাথমিক খবর। কলকাতাই শুধু নয়, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতেও ভারী বৃষ্টি হয়েছে। জেলাগুলিতে প্রায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় হয়েছে বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.