Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sealdah Local Trains

শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?

পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে আগামী ৬ জুন শনিবার ও ৭ জুন রবিবার বড়সড় ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৭:৫০

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৭:৫০

options
link
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন? zoom
ফাইল ছবি।

শিয়ালদহ ডিভিশনে মেগা ব্লকের কারণে আগামী শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের কথা জানাল পূর্ব রেল। পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে আগামী ৬ জুন শনিবার ও ৭ জুন রবিবার বড়সড় ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।

জানা গিয়েছে, শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে আপ ও ডাউন সাবার্বান লাইনে মোট ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই সময় ব্রিজ নম্বর ৩-এ কাজ চলবে। শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে ট্রেনের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

Advertisement

অন্যদিকে, দ্বিতীয় মেগা ট্রাফিক ব্লকটি হবে বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে। শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টার (৩৬০ মিনিট) জন্য ট্রাফিক ব্লক থাকবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজের পুরনো গার্ডারগুলির কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সেগুলি প্রতিস্থাপনের জন্যই এই দুটি ট্রাফিক ব্লকের ঘোষণা করেছে পূর্ব রেল। আধুনিক ও বেশি শক্তিশালী গার্ডার বসানোর ফলে সেতুর নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেনের গতি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পরিষেবা আরও মসৃণ করতেও সাহায্য করবে এই গার্ডারগুলি। যাত্রীদের অসুবিধা যাতে কম হয় সেই কারণে সপ্তাহান্তে মেগা ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ তারিখ যে লোকাল ট্রেন বাতিল হয়েছে

শিয়ালদহ- নৈহাটি– আপ ৩১৪৪৩, ৩১৪৪৫, ৩১৪৪৭, ডাউন- ৩১৪৪২, ৩১৪৪৬, ৩১৪৫০
শিয়ালদহ-রানাঘাট : আপ ৩১৬৩১ / ডাউন ৩১৬৩৬
শিয়ালদহ-বনগাঁ: আপ ৩৩৮৪৯ / ডাউন ৩৩৮৫৬
শিয়ালদহ-শান্তিপুর : আপ ৩১৫৩৩ / ডাউন ৩১৫৩৮
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: আপ ৩১৩৩৯, ৩১৩৪৩ / ডাউন ৩১৩৩৮, ৩১৩৪০
শিয়ালদহ- ডানকুনি: আপ ৩২২৪৯ / ডাউন ৩২২৫২
শিয়ালদহ দক্ষিণ শাখা
শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর: ডাউন ৩৪৭৫৪, আপ ৩৪৭৫৫

রবিবার শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ কল্যাণী সীমান্ত লাইনে একাধিক ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও শিয়ালদহ দক্ষিণ শাখাতেও শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল:

শিয়ালদহ–বনগাঁ: ৩৩৮২৫ আপ / ৩৩৮২০ ডাউন
শিয়ালদহ – হাবরা: ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭ আপ / ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮ ডাউন
শিয়ালদহ – ডানকুনি: ৩২২১১, ৩২২১৫, ৩২২১৯, ৩২২২৭ আপ / ৩২২১২, ৩২২১৬, ৩২২২০, ৩২২২৮ ডাউন

দক্ষিণ শাখায় বাতিল ট্রেনগুলি হল:
শিয়ালদহ – ডায়মন্ড হারবার: ৩৪৮১২ ডাউন / ৩৪৮১৫ আপ
শিয়ালদহ – সোনারপুর: ৩৪৪১২ ডাউন/ ৩৪৪১১ আপ
শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর: ৩৪৭১৬ ডাউন / ৩৪৭১৩ আপ

এছাড়াও একাধিক ট্রেন বাতিল হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.