ফের ভূমিকম্প কলকাতায় (Earthquake in Kolkata)। আতঙ্কে পথে শয়ে শয়ে লোক। প্রাথমিক অ্যালার্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০। উৎস কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনায়। বারবার কম্পন অনুভূত হয়েছে। সবমিলিয়ে ৪৫ সেকেন্ড কম্পন স্থায়ী হয় তিলোত্তমায়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০। উৎস কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনায়। বারবার কম্পন অনুভূত হয়েছে। সবমিলিয়ে ৪৫ সেকেন্ড কম্পন স্থায়ী হয় তিলোত্তমায়।
আরও পড়ুন:
শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতায় ভূকম্পন অনুভূত হয়। বহুতল থেকে আতঙ্কে নিচে নেমে পড়েন শয়ে শয়ে লোক। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কম্পন অনুভূত হয়। শোনা যাচ্ছে, এদিনের ভূকম্পনের জেরে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি পুরনো বাড়ি হেলে পড়েছে। তবে এখন পর্যন্ত কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিস্তীর্ণ এলাকার মাটি। সঙ্গে সঙ্গেই পথে নেমে আসেন আমজনতা। প্রায় ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল মায়ানমার। তার আগে গত বছর নভেম্বর মাসের সাতসকালেও কেঁপে ওঠে কলকাতা। সকাল ১০ টা বেজে ৮ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। কেঁপে ওঠে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। প্রায় ৩০ সেকেণ্ড ধরে সেই কম্পন অনুভূত হয়েছিল। সেবার ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদীর কাছে, মাটির ১০ কিলোমিটার গভীরে। তার প্রভাব পড়ে পশ্চিমবঙ্গে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এবারের কম্পনের স্থায়িত্ব অনেকটাই বেশি। তবে কলকাতা বা পশ্চিমবঙ্গে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গোটা বিশ্বকে মানতে হবে মেসিই সর্বকালের সেরা ফুটবলার’, দরাজ সার্টিফিকেট রোনাল্ডোর
-
আমেরিকায় বসে সলমন ঘনিষ্ঠ গুরু রানধাওয়ার ‘আখাড়া’য় হামলার ছক! গ্রেপ্তার ২ বিষ্ণোই সদস্য
-
নারী নিরাপত্তা থেকে জনবিন্যাস বদল, রাজ্যপালের বাজেট ভাষণে ‘ভয় আউট, ভরসা ইন’
-
অনুপ্রেরণা বিজয়? ঝকঝকে স্টেজ, সুপারস্টারের মতো এন্ট্রি! জেন জি’র মন পেতে নয়া অবতারে রাহুল
-
‘পুরুষ লক্ষ্মী’র পর ‘পুরুষ বিধবা’! ৫ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা