Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
MR Bangur Hospital

পেটে দু’হাজার পাথর! সরকারি হাসপাতালের অস্ত্রোপচারে প্রাণ বাঁচল ৭৫ বছরের বৃদ্ধার

অসাধ্য সাধন এম আর বাঙ্গুর হাসপাতালে। গত ২৪ তারিখ রিজেন্ট পার্কের বাসিন্দাকে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারে প্রাণে বাঁচে তিনি।

Advertisement
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:০৭

link
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:০৭

options
link
পেটে দু’হাজার পাথর! সরকারি হাসপাতালের অস্ত্রোপচারে প্রাণ বাঁচল ৭৫ বছরের বৃদ্ধার zoom

সবেমাত্র হয়েছে কাটাছেঁড়া! তীব্র উত্তেজনা এম আর বাঙ্গুরের (MR Bangur Hospital) ওটিতে! কিন্তু সকলকে চমকে দিল ফোকলা দাঁতের হাসি! আর সেই হাসিতেই ভিন্ন পরিবেশ তৈরি হয় ওই ওটিতে! ৭৫ বছরের বৃদ্ধার জটিল অস্ত্রোপচার করে তাক লাগালেন দক্ষিণ কলকাতার এই সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। রোগীর পিত্তথলি থেকে বের করা হল প্রায় ২০০০ পাথর! যা সাম্প্রতিককালে রেকর্ড বলেই দাবি চিকিৎসকদের একাংশের!

ঠিক কী হয়েছে আসলে? চিকিৎসকদের দাবি, গত ২৪ তারিখ রিজেন্ট পার্কের বাসিন্দাকে ভর্তি করানো হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারে প্রাণে বাঁচে তিনি। ওই রোগীর পিত্তথলি থেকে ল্যাপারোস্কপির মাধ্যমে বেরয় হাজার দু’য়েকের মতো পাথর! যদিও এই অস্ত্রোপচারের পর স্থিতিশীল আছেন ওই বৃদ্ধা।

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকমাস ধরে পেটে ব্যথা এবং বমির সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। বিভিন্ন জায়গায় চিকিৎসার পরেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি। অবশেষে তিনি আসেন এমআর বাঙ্গুর হাসপাতালের সার্জারি বিভাগে। সেখানেই করানো হয় নানান পরীক্ষা-নিরীক্ষা। তারপর রোগীর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অস্ত্রোপচারের দলে সার্জারি বিভাগের চিকিৎসক নিলয় নারায়ণ সরকারের সঙ্গে ছিলেন চিকিৎসক ইন্দ্রাণী দেবনাথ, অনুভব সাহা এবং মহিবুল্লা। অ্যানাস্থেসিয়ার জন্য ওই অস্ত্রোপচার দলে ছিলেন চিকিৎসক ব্রজেন্দ্রনাথ দাস, হিমালয় দত্ত, সরফরাজ রহমান এবং শাহারিয়া। এছাড়াও নার্স হিসেবে অণ্বেষা জানা, অসীমা দাসদের লড়াই ছিল চোখে পড়ার মতো।

এ প্রসঙ্গে এম আর বাঙ্গুর হাসপাতালের সুপার ডাঃ শিশির নস্কর বলছেন, ‘সরকারি পরিষেবায় এটি অত্যন্ত ভালো কাজ! পুরো টিমকে ধন্যবাদ।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.