পশ্চিমবঙ্গে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে চর্চা হোক। আসল ইতিহাস সামনে আসুক। এমনই চাইছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে যোগ দিয়ে এই বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর এ দিনই প্রথম এই বিশ্ববিদ্যালয়ে পা রাখেন মন্ত্রী।
২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় এবার ১৯-২৬ জুন রাজ্যজুড়ে স্কুল-কলেজে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হচ্ছে। আশুতোষ শতবার্ষিকী হলের অনুষ্ঠানে মন্ত্রী পূর্বতন সরকারকে তীব্র কটাক্ষ করেন। বলেন, “এতদিন ইতিহাসকে চেপে রেখে মানুষকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু এবার আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আসল ইতিহাস মানুষ জানতে চাইছে।”
মন্ত্রীর দাবি, শ্যামাপ্রসাদের দূরদর্শিতা না থাকলে আজ হয়তো পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হত। অনুষ্ঠানে উপাচার্য আশুতোষ ঘোষও স্বীকার করেন, কলকাতার ভারত ভুক্তিতে বিশ্ববিদ্যালয়ের এই কনিষ্ঠতম প্রাক্তন উপাচার্যের বড় ভূমিকা ছিল। মন্ত্রী স্পষ্ট জানান, মুক্ত চিন্তার এই পীঠস্থানে শ্যামাপ্রসাদকে নিয়ে ডান-বাম সব পক্ষের মধ্যেই পক্ষে-বিপক্ষে আলোচনা হওয়া প্রয়োজন। এ ছাড়াও ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে
‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে’, তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদির
-
৩০০ শয্যার হাসপাতাল থেকে ফসল বিমা যোজনা, তারকেশ্বরে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন মোদির
-
কতটা গুরুতর রাফিনহার চোট? উদ্বেগের মাঝে মুখ খুলল ব্রাজিল ফেডারেশন
-
অসুস্থ ‘অমর সঙ্গী’ ছবির পরিচালক সুজিত গুহর পাশে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, আর্থিক সাহায্য দেবের
-
ইরান চুক্তির শর্তাবলী প্রকাশে বিলম্ব! ফের আন্তর্জাতিক স্তরে ‘মুখ পুড়ল’ মধ্যস্থতাকারী পাকিস্তানের