দীর্ঘদিন ধরে ক্ষোভ জমলেও বহাল তবিয়তে ঘুরছিলেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তৃণমূল ক্ষমতায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহসও দেখাতে পারেনি অধিকাংশই। বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকালে এপ্রসঙ্গে মুখ খুললেন দিলীপ (Dilip Ghosh)। বলেন, “ক্ষমতাকে কাজে লাগিয়ে কত মানুষের উপর যে অত্যাচার করেছে…।”
এই বিষয়ে আরও খবর
টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে দেদার টলিউডে একছত্র আধিপত্য স্থাপন করেছিলেন স্বরূপ। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুলশী, সকলেই তাঁর অত্যাচারের শিকার। বৃহস্পতিবার রাতে অবশেষে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অভিযোগকারিনী জানান, দু’বছর ধরে কোনও কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলেও জানানো হয় বলে অভিযোগ। দু’বছর পর ফের কাজের খোঁজে ফের স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় হয় বলে অভিযোগ। কুকীর্তি এখানেই শেষ নয়। মহিলার আরও অভিযোগ, গত মার্চে ওই মহিলার বাড়িতে তাঁকে খুন করার উদ্দেশে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপের দলবল। ফেডারেশনের সদস্য ওই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা।
এই গ্রেপ্তারিতে স্বস্তি পেয়েছেন টলিউডের প্রায় সকল তারকা ও কলাকুশলীরা। অনেকেই প্রকাশ্যে মুখ খুলেছেন। শুক্রবার সকালে এবিষয়ে কথা বলা হলে দিলীপ বলেন, “লোকে এবার জানুক কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছে। বছরের পর বছর মানুষ মুখ খোলার সাহস পায়নি। এখন কমপ্লেন করছে। দেশে আইন আছে। অন্যায় করলে কেউ ছাড় পাবে না।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়



