Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
বঙ্গে পালাবদল
Dilip Ghosh

ইদের সকালে অন্য মেজাজে ‘দাবাং’ দিলীপ, ইকো পার্কে মাতলেন ঝালমুড়ি পার্টিতে!

এবছর রেড রোডের পরিবর্তে ইদের নমাজ পাঠ হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মুখ খুললেন তা নিয়েও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১২:০৬

options
link
ইদের সকালে অন্য মেজাজে ‘দাবাং’ দিলীপ, ইকো পার্কে মাতলেন ঝালমুড়ি পার্টিতে! zoom
ইদের সকালে অন্য মেজাজে 'দাবাং' দিলীপ, ইকো পার্কে মাতলেন ঝালমুড়ি পার্টিতে!

ইদের সকালে অন্য মেজাজে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রতিদিনই প্রাতঃভ্রমণে যান তিনি। তবে আজ, বৃহস্পতিবার শুধু শরীরচর্চা নয়, স্থানীয়দের সঙ্গে ঝালমুড়ি পার্টিতে মাতলেন তিনি। এবছর রেড রোডের পরিবর্তে ইদের নমাজ পাঠ হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মুখ খুললেন তা নিয়েও। বললেন, “উৎসব থাকবেই, তার জন্য আমজনতার সমস্যা হলে চলবে না।”

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে ভোট প্রচারে এসে খেয়েছিলেন ঝালমুড়ি। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে ট্রেন্ডিং এই অতি পরিচিত খাবার। কলকাতায় থাকলে প্রতিদিনই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার অর্থাৎ ইদের সকালেও তার অন্যথা হয়নি। এদিন প্রাতঃভ্রমণের ফাঁকেই ঝালমুড়িতে মেতে ওঠেন মন্ত্রী। একা নন, সেই সময় ইকো পার্কে যারা ছিলেন, সকলকে নিয়ে ‘ঝালমুড়ি পার্টি’ করেন। রীতিমতো খোশ মেজাজে তাঁদের সঙ্গে গল্পও করতে দেখা যায় মন্ত্রীকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, প্রতিবছর ইদে রেড রোড আটকে চলত নমাজ পাঠ। স্বাভাবিকভাবেই আমজনতাকে খানিকটা সমস্যায় পড়তেই হত। রাজ্য পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, রাস্তা আটকে কোনও ধর্মীয় সমাবেশ করা যাবে না। পরবর্তীতে শোনা যায় এবার ব্রিগেডে হবে নমাজ পাঠ। এদিন সে প্রসঙ্গে দিলীপ বলেন, “প্রতিদিনই কোনও না কোনও ধর্মের উৎসব থাকে। তার জন্য প্রতিদিন রাস্তা আটকে ফেললে তো মানুষের সমস্যা। সেটা কখনই কাম্য নয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.