অর্ণব আইচ: ভর সন্ধেয় কলকাতায় মিলল মহিলার পচাগলা দেহ। মঙ্গলবার বেসব্রিজ থেকে মাঝেরহাট স্টেশনের মাঝে রেললাইনের ধারে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। বুধবার ময়নাতদন্ত করা হবে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে না কি খুন করে দেহটি সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
তারাতলা পুলিশ সূত্রে খবর, কয়েকজন স্থানীয় বাসিন্দা রেললাইনের ধার ধরে হাঁটছিলেন। হঠাৎ দেখেন, শাড়ি পরিহিত একটি পচাগলা দেহ পড়ে রয়েছে। মহিলার গলায় কাটার চিহ্ন রয়েছে। হাড় থেকে চামড়া খসে পড়ছে। দেখেই বোঝা যাচ্ছিল দেহটি বেশ কয়েকদিন পুরনো। এর পরই তারাতলা থানায় খবর যায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। আজ ময়নাতদন্ত হয়নি।
মহিলার পরিচয় এখনও জানা যায়নি। ট্রেনের ধাক্কায় লাইন থেকে ৩০ ফুট দূরে তিনি ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। তাঁকে খুন করে দেহ ফেলে গিয়েছে কি না, তাও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। তবে খাস কলকাতায় রেললাইনের ধার থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?