এবার পুলিশের জালে দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) ছায়াসঙ্গী। দীর্ঘদিন ধরে প্রোমোটারকে মারধরের ঘটনায় অভিযুক্ত অমিত চক্রবর্তীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ।
একাধিক অপরাধমূলক কাজের অভিযোগে দিন কয়েক আগে গ্রেপ্তার হন বাগুইআটির তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। বছর দুই আগে সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রোমোটারকে মারধরের অভিযোগ ওঠে। তাতে মামলাও দায়ের হয়। তখন তিনি ফেরার থাকায় গ্রেপ্তার করা যায়নি। পরে কাউন্সিলর থানায় আত্মসমর্পণ করে আগাম জামিন নেন। কিন্তু তারপরও তাঁর দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ ছিল এলাকাবাসীর। প্রভাব খাটিয়ে আক্রান্ত প্রোমোটারের দায়ের করা অভিযোগ মিথ্যে প্রমাণ করার চেষ্টাও করেছিলেন। এমনটা আদালতে জানিয়েছিলেন খোদ অভিযোগকারী। গত শুক্রবার প্রোমোটারকে মারধর, তোলাবাজির অভিযোগে সরাসরি বাড়ি থেকে তুলে এনে গ্রেপ্তার করা হয় তাঁকে।
আরও পড়ুন:
সেই ঘটনাতেই নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) ছায়াসঙ্গী হিসেবে পরিচিত অমিত চক্রবর্তীর। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ। আজ, বুধবার তাঁকে তোলা হবে আদালতে। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিনের জন্য হেফাজতে চাওয়া হবে। এ দিকে রটে যায় দেবরাজকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু দেবরাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি বলেই জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
ডিগ্রি হাতে নতুন উড়ানের প্রস্তুতি, আইইএম-এর কনভোকেশনে নজর কাড়ল একঝাঁক পড়ুয়া
-
সস্তার দিন শেষ, ভারতের বিদ্যুৎ নিতে এবার বাড়তি খরচ গুনতে হবে বাংলাদেশকে
-
এসএসকেএমে মাথায় গাছ পড়ে মৃত্যু মহিলার, আত্মীয়কে ডাক্তার দেখাতে এনে চরম পরিণতি
-
পুজোয় পাহাড় যাওয়ার প্ল্যান? এবার বাস-বিমানের টিকিটের দামে ছ্যাঁকা লাগবে পকেটে!
-
১১ দিনের শিশুকন্যা বিছানা থেকে উধাও, ঘণ্টা তিনেক পর বাথরুমের বালতি থেকে মিলল অসাড় দেহ! রঘুনাথগঞ্জে রহস্য