দেবব্রত মণ্ডল, বারুইপুর: কারখানা থেকে উদ্ধার হল এক মহিলা শ্রমিকের রক্তাক্ত দেহ। নিহত মহিলার নাম বিলকিস বিবি (৩৯)। কলকাতার লেদার কমপ্লেক্সের মধ্যেই ঘটনাটি ঘটেছে। কমপ্লেক্সের দুই নম্বর গেটের ছয় নম্বর প্লটের কাছে, রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় অনান্য শ্রমিকরা। ঘটনার তদন্তে নেমেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। নিহতের স্বামীর প্রথম পক্ষের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় মানুষ এবং পুলিশ সূত্রে খবর, কুপিয়ে খুন করা হয়েছে ওই মহিলাকে। শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের চিহ্ন দেখা গিয়েছে।
বৃহস্পতিবার রাতে এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত পাঁচ বছর ধরে লেদার কমপ্লেক্সের একটি ট্যানারিতে কাজ করতেন বিলকিস। পাশের ট্যানারিতেই কাজ করেন তাঁর স্বামী করিম গাজি। করিম গাজির দ্বিতীয় স্ত্রী ছিলেন বিলকিস। ভাঙড়ের ঘটকপুকুরে ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি। প্রতিদিনের মতো এদিনও স্বামী-স্ত্রী একসঙ্গে কাজে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই মহিলার চিৎকার শুনতে পান অন্যান্য শ্রমিকরা। বাইরে এসে ওই মহিলাকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পাশের কারখানা থেকে আসেন স্বামী করিম গাজিও। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। করিমকে হাসপাতাল থেকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
করিম গাজিকে জেরা করার পরে তাঁর প্রথম পক্ষের বউ রেহেনা বিবি ও ছেলে রোহিত গাজির খোঁজ পায় পুলিশ। রোহিতকে গ্রেপ্তার করলেও রেহেনা পালিয়েছে বলে জানা গিয়েছে। রোহিতকে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীর দ্বিতীয় বিয়ে করা থেকেই সমস্যার সূত্রপাত বলে মনে করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
যুগাবসান, চলে গেলেন দেশের নাট্যচর্চার কিংবদন্তি বিজয়া মেহতা
-
‘দরকার পড়লে ফের ইরানে হামলা করব’, ট্রাম্পের চুক্তিকে পাত্তা দিতে নারাজ নেতানিয়াহু!
-
জুলাইয়ের প্রথম সপ্তাহজুড়ে নিম্নচাপের ভ্রুকুটি! ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরের ৫ জেলায় জারি কমলা অ্যালার্ট
-
ধার শোধ করতে চুরি! ১০ লাখ হাতিয়ে গ্রেপ্তার এটিএমের নিরাপত্তারক্ষী
-
কলম ক্যামেরায় নার্সদের পোশাক বদলের ভিডিও রেকর্ড! গ্রেপ্তার অভিযুক্ত ডাক্তার, তুমুল উত্তেজনা ইটাহারে