Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
DA Update

শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য সুখবর! ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যের

বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মার্চ মাসেই বকেয়া ডিএ-র একটি অংশ সরকারি কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে পাঠানো হয়েছে। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত (গ্রান্ট-ইন-এইড) স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মীরা সেই বকেয়া ডিএ পাননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১২:২৩

options
link
শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য সুখবর! ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যের zoom
১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যের
Advertisement

সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর। অবশেষে তাঁদের বকেয়া ডিএ (DA) মেটানোর কাজ শুরু করল রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেই খবর। 

বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মার্চ মাসেই বকেয়া ডিএ-র একটি অংশ সরকারি কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে পাঠানো হয়েছে। পেনশনভোগীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পেয়ে গিয়েছেন টাকা। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত (গ্রান্ট-ইন-এইড) স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মীরা সেই বকেয়া ডিএ পাননি। সরকার বদলের পরে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হলেও বকেয়া মহার্ঘ ভাতা পাননি তাঁরা। সূত্রের খবর, সেই প্রক্রিয়া এবার শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিভিন্ন সরকারি দপ্তরের অধীনস্থ আইটি কর্মীদের (যাঁরা বেতন ও অন্যান্য প্রশাসনিক পোর্টালে বিল জমা করার দায়িত্বে থাকেন) নির্দেশ দেওয়া হয়েছে, ওই নির্দিষ্ট পোর্টালগুলিতে এই মুহূর্তে অন্য কোনও আর্থিক বকেয়ার বিল জমা না দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখতে বলা হয়েছে। অর্থ দপ্তর সূত্রে খবর, সরকারি কোষাগার থেকে যাঁরা সরাসরি স্থায়ী বেতন পান না, এমন অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মী- যেমন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশন ইত্যাদির কর্মীদের ‘রোপা ২০০৯’ অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অর্থ মিটিয়ে দেওয়াই এখন প্রাধান্য পাচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.