দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হল প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। দীর্ঘদিনের সহযোদ্ধার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জানা যাচ্ছে, এদিন দুপুর ২ টায় বৃন্দাবন বসাক স্ট্রিটের পার্টি অফিসে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে কমরেড সুধীংশু শীলের দেহ। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো যাবে।
বার্ধক্যজনিত একাধিক সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। সম্প্রতি শারীরিক পরিস্থিতি জটিল হয়। ভর্তি করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। আজ, বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় সুধাংশু শীলের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। জানা যায়, দীর্ঘ ২০০৪ সাল থেকে ২০০৯ পর্যন্ত কলকাতার উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন প্রয়াত বামনেতা। শুধু তাই নয়, ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিধায়ক হিসাবেও কাজ করেছেন। জোড়াবাগান এলাকা থেকে বিধায়ক ছিলেন। শুধু তাই নয়, মেয়র পারিষদ হিসাবেও কাজের অভিজ্ঞতা ছিল সুশাংশু শীলের।
আরও পড়ুন:
বার্ধক্যজনিত একাধিক সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। সম্প্রতি শারীরিক পরিস্থিতি জটিল হয়। ভর্তি করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। আজ, বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় সুধাংশু শীলের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
এর মধ্যেই মেয়র পদপ্রার্থী হিসাবে কলকাতা পুরনির্বাচনে সুধাংশুকে প্রার্থী করা হয়। ২০১০ সালে নির্বাচন হয়। কিন্তু প্রবল তৃণমূল ঝড়ে মুখ থুবড়ে পড়তে হয় বামেদের। হেরে যান বাম নেতা। এরপর থেকেই ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন সুধাংশু শীল। ইতিমধ্যে প্রয়াত বামনেতার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দুপুর ২ টার পর থেকে বৃন্দাবন বসাক স্ট্রিটের পার্টি অফিসে তাঁর মরদেহ শায়িত রাখা হবে।
সর্বশেষ খবর
-
আজ থেকে ১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে ৩ হাজার, বাদ কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
-
কর্মসূত্রে রাশিয়ার সেনায়, ইউক্রেন ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের!
-
ডুরান্ডে মরশুমের প্রথম ডার্বি, বিদেশি নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের গড়িমসিতে সমস্যায় মোহনবাগান
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের
-
‘আত্মসমর্পণ নয়, শান্তি চায় পাকিস্তান’, সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধের ‘রক্তচক্ষু’ ভুট্টোর