জামিনে ছাড়া পেয়ে বাড়ি এসেছিলেন অভিযুক্ত। ফের খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন ওই যুবক। শুধু তাইই নয়, পাকড়াও করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। ধৃতের নাম মহম্মদ নেহালউদ্দিন ও নেহা পারভিন। ওই দম্পতির একটি দু’মাসের সন্তান আছে। মায়ের সঙ্গে ওই সদ্যোজাতও হেফাজতে বলে খবর।
ওই দম্পতির বাড়ি পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকার সুরেশ সরকার রোডে। স্থানীয় এক পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল মহম্মদ নেহালউদ্দিনকে। গতকাল, রবিবার তিনি জামিনে ছাড়া পেয়ে বাড়ি আসেন। অভিযোগ, নেহালউদ্দিন বাড়ি এসেছেন, সেই খবর পেয়ে পূর্বের ঘটনার অভিযোগকারী ওই পরিবারের সদস্যরা সেখানে হাজির হয়েছিলেন। দুই পরিবারের মধ্যে বিবাদ, চেঁচামেচি বেধে যায়। অভিযোগকারী ওই পরিবারের সদস্য ছিলেন খুশবু হালদার।
আরও পড়ুন:
অভিযোগ, ঝামেলা-চেঁচামেচির মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন খুশবু। দ্রুত তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল, মহম্মদ নেহালউদ্দিন ও নেহা পারভিনের জন্য মারা গিয়েছেন খুশবু। ওই দম্পতিই ঝামেলা, বিবাদ শুরু করেছিলেন! থানায় মৃতার পরিবারের তরফে ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আজ, সোমবার পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে। পুলিশ হেফাজতে রাখা হয়েছে স্বামী-স্ত্রীকে। ওই দম্পতির ২ মাসের সন্তানও রয়েছে। ওই খুদে মায়ের সঙ্গে রয়েছে বলে খবর। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের