সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম-কংগ্রেস এমনকী অতিবামের কাছেও ভোটবাক্সে পদ্মফুল চিহ্ন বেছে নেওয়ার আর্জি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। বাম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “ত়ৃণমূলই বিজেপির লক্ষ্মী। আর কত বোকা বানাবেন?” শাসকদলের কটাক্ষ, “বিজেপির সংগঠন নেই। বামেদের ভোটেই ওদের রমরমা। তাই ফের বামেদের কাছে ভোট চাইছে তারা।”
বৃহস্পতিবার শমীক ভট্টাচার্য বলেন, “এবারের মতো বাম-কংগ্রেস ও অতি বামেদের কাছে আবেদন, কিছুদিনের জন্য বুকে পাথর রেখে হলেও পদ্মেচিহ্নের বোতাম টিপুন।” ছাব্বিশের নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য এভাবে সরাসরি বামেদের কাছে বিজেপির রাজ্য সভাপতির আবেদন নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ফের রাম-বাম যোগ নিয়ে সোচ্চার হয়েছে একদল। বামেদের ভোট পেয়েই বিজেপির রমরমা, শমীকের বক্তব্যে সেটাই স্পট হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
সোশাল মিডিয়ায় এই মন্তব্যের পালটা দিয়েছেন সৃজন ভট্টাচার্য। পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, তৃণমূলই বিজেপির লক্ষ্মী। লেখেন, ‘আর কত বোকা বানাবেন? বিরোধী হিসেবে সিপিএমের থেকে বিজেপি তৃণমূলের কাছে ঢের বেশি স্বস্তিদায়ক। তৃণমূল চুরি-ডাকাতি করে যাবে, আর বিজেপি সেসবে মাথা না দিয়ে হিন্দু-মুসলমান করে লাফাবে। সেটিং ইত্যাদি আর বললাম না, সারদা, চাকরি চুরি, আর জি কর ইত্যাদি দেখে মানুষ যা বোঝার বুঝে নিয়েছে।’ পালটা সৃজন আরও বলেন, ‘যদি সত্যিই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে সর্বনাশা তৃণমূলের হাত থেকে বাঁচাতে হয়, তাহলে আপনার লোকেদের বলুন, এই ২০২৬-এ কষ্ট হলেও বুকে পাথর চেপে কাস্তে হাতুড়িতে বোতাম টিপে দিতে।’
সর্বশেষ খবর
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা
-
‘যাঁরা জিততে পারবে তাঁরাই টিকিট পাবেন’, পুরভোটের প্রার্থী নিয়ে ‘ছুঁতমার্গ’ নেই সুকান্তর!
-
কিডনি পাচারচক্রের জাল বাংলাদেশেও! মিলল রেটচার্ট, এসটিএফ অভিযানে ধৃত অনুপ্রবেশকারী রাসেল