প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যোগদানে বাধা, কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে দেখা দিল তুলকালাম! কিছুতেই ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কংগ্রেসে যোগ দিতে পারবেন না! সেই দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের কর্মীরা। শুধু তাই নয়, দু’পক্ষের মধ্যে হাতাহাতি-মারামারিও হয়! কংগ্রেসের নেতাদের একাংশ বিক্ষোভকারীদের থামাতে চেষ্টা করেন। বিধান ভবনের (Bidhan Bhavan) দরজা আগলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দলের নেতাদের। কিন্তু কী কারণে এই বিক্ষোভ?
জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহনা খাতুন। তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। তবে রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এবার তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেই মতো আজ, শুক্রবার অনুগামীদের নিয়ে মৌলালির বিধান ভবনে গিয়েছিলেন রেহনা খাতুন। কংগ্রেসে যোগদানের কথা ছিল বলে খবর। কিন্তু তার আগেই বিধান ভবনে দেখা দিল তুলকালাম। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে দলে নেওয়া যাবে না, সেই দাবি তোলেন কংগ্রেস কর্মীদের একাংশ।
আরও পড়ুন:
অভিযোগ, ওই কাউন্সিলর একাধিক দুর্নীতিতে যুক্ত। শুধু তাই নয়, তাঁর ওয়ার্ডে তৃণমূলের শাসনকালে বহু কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছেন! তাঁকে এখন কোনওভাবেই দলে নেওয়া যাবে না। এই দাবি ওঠে। এই নিয়ে জোর বিবাদ দেখা দেয় দু’পক্ষের মধ্যেই। বিধান ভবনের নীচে হাতাহাতি-মারামারি শুরু হয়ে যায়! রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সেসময় রেহনা খাতুন কংগ্রেস অফিসের ভিতরেই ছিলেন। বিক্ষোভকারীরা তাঁকে বাইরে বার করে দিতে বলেন! দরজা আটকে কোনওরকমে বিক্ষোভকারীদের ভিতরে ঢোকা আটকানো হয়। এদিন দুপুরে দফায় দফায় চলে বিক্ষোভ। নেতৃত্ব বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চালিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!