কাটমানি, সিন্ডিকেটরাজ, বেআইনি মদের রমরমা ও বেআইনি টোল আদায় রুখতে ৪টি পৃথক টোল ফ্রি নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এই নম্বর চালুর প্রথম দিনই অর্থাৎ বুধবার প্রায় ২ হাজার অভিযোগ জমা পড়ল নবান্নে। তবে শুধু কাটমানি বা মদ নিয়ে নয়, অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar), বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা, জমা জল, জমি-বাড়ি সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়েও ফোন এসেছে নবান্নের (Nabanna) কন্ট্রোল রুমে।
তৃণমূল আমলে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি, সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে আসছে। তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন বিধায়কদের অনেকেই এখন গারদের ওপাড়ে। ক্যাগ রিপোর্টেও দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে বলে খবর। সেই আবহে এবার দুর্নীতি-সহ এইসব ইস্যুতে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্ত রাজ্যের। মঙ্গলবার এই নম্বরগুলি চালু করেন মুখ্যমন্ত্রী। প্রথম দিনেই দেখা যায়, প্রায় ২ হাজার অভিযোগ জমা পড়েছে নবান্নে। শুধু দুর্নীতি সংক্রান্ত বিষয়ে নয়, ভাতা, জমি-বাড়ি সংক্রান্ত একাধিক অভিযোগও জমা পড়েছে।
আরও পড়ুন:
কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট দুর্নীতি জানাতে ১৫৫৩৩৩৫, বেআইনি ভাবে রাস্তায় ট্যাক্স নেওয়ার বিষয়ে অভিযোগ ১৫৫৩৩৩৭ নম্বরে জানানো যাবে। বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করতে হবে ১৫৫৩৩৩৯ নম্বরে। এক্ষেত্রে প্রধানত যে কোনও প্রকার কাজের জন্য কাটমানি চাওয়া, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেটরাজ, রাস্তায় বেআইনি টোল আদায়, বেআইনি মদের অভিযোগ জানানোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ জানানো যাবে। তবে এই টোল ফ্রি নম্বরের অপব্যবহার হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ফোন করে কোনও ভুল তথ্য দেওয়া হলেও ব্যবস্থা নেবে রাজ্য।
রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রত্যেকটি ফোন কল রেকর্ড করা হবে। প্রয়োজন পড়লে ভবিষ্যতে সেই রেকর্ডিং ব্যবহার করা হতে পারে। পুলিশ আধিকারিকরা প্রতিটি অভিযোগ আলাদা আলাদাভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!
-
‘আপনি বরখাস্ত’, পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের, মোদির প্রশংসায় পঞ্চমুখ
-
ভূতনিতে লাইফ জ্যাকেট গায়ে নৌকায় রোগী দেখছেন সরকারি চিকিৎসক, বাড়ছে ক্ষোভ
-
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’