Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
LPG price

আশঙ্কাই সত্যি, একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

মাস পেরিয়ে এখনও চলছে ইরান-ইজরায়েল যুদ্ধ। যে যুদ্ধের আঁচ ইতিমধ্যেই গেরস্থের রান্নাঘরে এসে পড়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ০০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ০০:০৬

options
link
আশঙ্কাই সত্যি, একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম zoom
বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম। ফাইল ছবি।

মাস পেরিয়ে এখনও চলছে ইরান-ইজরায়েল যুদ্ধ। যে যুদ্ধের আঁচ ইতিমধ্যেই গেরস্থের রান্নাঘরে এসে পড়েছে। এবার যুদ্ধের ছ্যাঁকায় আরও বেশি করে পুড়তে চলেছেন ব্যবসায়ীরা। যুদ্ধের আবহে একধাক্কায় ২১৮ টাকা বাড়িয়ে দেওয়া হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম হল ২,২০৮ টাকা।

মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। যদিও গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। এমনকী ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। মার্চের শুরুতে দাম বাড়ানো হয় ৩১ টাকা। সেই ধারা অব্যাহত।

Advertisement

সংশোধিত দামের তালিকা অনুযায়ী, আজ ১ এপ্রিল কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ২,২০৮ টাকা। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও উল্লেখযোগ্যভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। তবে স্বস্তির খবর, এই আবহেও গেরস্থালির ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দামে হাত পড়েনি।

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা। আসলে বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তুল্যমূল্য বিচার করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করে থাকে। এই মুহূর্তে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অনেকটাই বেশি। যার প্রভাব এবার বাণিজ্যিক গ্যাসে পড়ল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.